খুঁজুন
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবিতে বৃহত্তর ময়মনসিংহ ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে ফাহাদ ও সাদ্দাম

সফিকুল ইসলাম, পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৯:১১ অপরাহ্ণ
পবিপ্রবিতে বৃহত্তর ময়মনসিংহ ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে ফাহাদ ও সাদ্দাম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অধ্যয়নরত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন বৃহত্তর ময়মনসিংহ ছাত্র কল্যাণ সমিতির আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনের সভাপতি হাসিবুল হাসান শান্ত, নির্বাহী সভাপতি সাকিব রাহাত ও সাধারণ সম্পাদক তৌকির আহমেদ।

১০ অক্টোবর এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিস্তারিত প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে ওয়ালিদ নূর ফাহাদকে সভাপতি, রতন ঘোষকে নির্বাহী সভাপতি এবং সাদ্দাম হোসাইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীরা এই সংগঠনের সদস্য।

অন্যান্য দায়িত্ব পেয়েছেন অর্থ বিষয়ক সম্পাদক পদে সামিউল হাসান, দপ্তর সম্পাদক পদে সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক পদে মোঃ খোকন এবং সাংস্কৃতিক সম্পাদক পদে মাহফুজ তুহিন রয়েছেন। ছাত্র বিষয়ক সম্পাদক তাওহিদুল ইসলাম তৌহিদ, ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহিমা নীলু, পরিবহন বিষয়ক সম্পাদক সৌমিক এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক রুবানা নাফসি মীম।

তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুস্তাকিম সাদাত, পরিবেশ বিষয়ক সম্পাদক আল শাহরিয়ার তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক অমি। এ ছাড়া সমাজসেবা বিষয়ক সম্পাদক আবু তালহা, সাহিত্য বিষয়ক সম্পাদক জহিরুল, পাঠাগার বিষয়ক সম্পাদক স্বচ্ছ এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফিরুজ দায়িত্ব পেয়েছেন। প্রতিটি বিভাগে একজন করে সম্পাদকের পাশাপাশি এক বা একাধিক উপ-সম্পাদক নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, শিক্ষার্থীদের কল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নবগঠিত কমিটি আরও গতিশীল ভূমিকা রাখবে।

জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ সাফল্যের স্বীকৃতি পেয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের কার্যক্রমের মূল্যায়নে চট্টগ্রাম বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার তালিকায় স্থান পেয়েছেন তিনি।

একই মূল্যায়নে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা ও হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামও সেরাদের তালিকায় রয়েছেন।

এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জাতীয় পর্যায়ে সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

নাগরিক সেবার গুরুত্বপূর্ণ এ খাতে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুনের অর্জন উপজেলা প্রশাসনের জন্য এক অনন্য স্বীকৃতি। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা এবং জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ সাফল্য বিশেষ তাৎপর্য বহন করে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ নিয়ে লেখা গ্রন্থ ‘জুলাইগাঁথা’ এর মোড়ক উন্মোচন ববিতে ছাত্রদল নেতা-কর্মীর ওপর হামলায় নি/ষিদ্ধ ছাত্রলীগকর্মী তাজ গ্রেফতার আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রণ পেলেন পবিপ্রবির উপ-উপাচার্য বিশ্ববাজারে আরও কমতে পারে স্বর্ণের দাম চবিতে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ নতুন প্রধান তথ্য কমিশনার ও জাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি ২০–২১ জানুয়ারি স্মার্ট কৃষি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করবে খুকৃবি ডিআরইউর সদস্য হলেন চাঁদপুরের কৃতী সন্তান মহিউদ্দিন রাব্বানী চবির আবদুর রব হল সংসদের উদ্যোগে ৩০০ শিক্ষার্থীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা পবিপ্রবি পরিদর্শন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চবিতে নিলসের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা, নতুন সভাপতি তানবীর চবিতে ২৪ ঘণ্টা রক্তদাতা খুঁজতে ‘CU BloodLink’ উদ্যোগ জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় কেস কম্পিটিশন ‘ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর গ্র্যান্ড ফিনালে সম্পন্ন পবিপ্রবিতে অ্যাকাউন্টস অটোমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ও স্যালারি বিলিং সফ্টওয়ারের উদ্বোধন চবির ফারহাদ হল ডিবেটিং ক্লাবের কমিটি ঘোষণা, সভাপতি শাকিল সম্পাদক রাসেল চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদন ও ডিজিটাল ট্রেসেবিলিটি জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ১৩৩ মেগাওয়াট উৎপাদনের সম্ভাবনা, বিনিয়োগ সুরক্ষার দাবি ক্যাবের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর, নতুন সময়সীমা ২৫ অক্টোবর