খুঁজুন
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চবি জ্ঞানবৃত্ত ও সাহিত্য চর্চার সভাপতি প্রজ্ঞাজ্যোতি, সম্পাদক ইরাধন

মোঃ সিদ্দিকুর রহমান শিপন, চবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ
চবি জ্ঞানবৃত্ত ও সাহিত্য চর্চার সভাপতি প্রজ্ঞাজ্যোতি, সম্পাদক ইরাধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাহিত্যচর্চা, জ্ঞানবিকাশ ও সৃজনশীল মননের বিকাশে কাজ করা সংগঠন ‘জ্ঞানবৃত্ত ও সাহিত্য চর্চা’র ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন প্রজ্ঞাজ্যোতি ভিক্ষু এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইরাধন তঞ্চঙ্গ্যা।

রবিবার (১১ই অক্টোবর ২০২৬) নতুন কমিটি ঘোষণা করা হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস, সাহিত্যপ্রীতি, গবেষণামনস্কতা ও মুক্তবুদ্ধির চর্চা আরও বিস্তৃত করার লক্ষ্য নির্ধারণ করেছে সংগঠনটি।

সংগঠনটির কার্যক্রমের মধ্যে রয়েছে নিয়মিত পাঠচক্র, সাহিত্যসভা, আলোচনা সভা, সেমিনার, কুইজ ও বিভিন্ন প্রতিযোগিতা, প্রকাশনা এবং প্রশিক্ষণমূলক আয়োজন। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, বুদ্ধিবৃত্তিক বিকাশ ও গবেষণার প্রতি আগ্রহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

নবগঠিত কমিটির সদস্যরা সাহিত্য, সংস্কৃতি, জ্ঞানচর্চা ও গবেষণার সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ে একটি সৃজনশীল ও মননশীল পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে শিক্ষার্থী, লেখক, কবি, গবেষক ও সাহিত্যপ্রেমীদের সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।

কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি রত্নারেখা তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক নিপন চাকমা, দপ্তর সম্পাদক মায়া মারমা, উপ-দপ্তর সম্পাদক পাইচিং উ মারমা, সাহিত্য ও পাঠচক্র সম্পাদক এডিসন চাকমা, সহ-সাহিত্য ও পাঠচক্র সম্পাদক অংক্রা মার্মানী, অর্থ সম্পাদক দিবা মণি বড়ুয়া, সহ-অর্থ সম্পাদক মাকিং চাকমা, প্রচার সম্পাদক সৈকত দাশ, সহ-প্রচার সম্পাদক পরমতপ চাকমা, সংবাদ ও প্রকাশনা সম্পাদক পারমী চাকমা, কুইজ ও প্রতিযোগিতাবিষয়ক সম্পাদক সুপনিকা তঞ্চঙ্গ্যা, পত্রিকা ও প্রশিক্ষণ সম্পাদক শুভময় তঞ্চঙ্গ্যা, ক্যারিয়ার ও গবেষণা সম্পাদক অমর কান্তি তঞ্চঙ্গ্যা এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মংনুচিং মারমা।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শাক্যরত্ন ভিক্ষু, রনি বাবু তঞ্চঙ্গ্যা, থোয়াইহ্লাপ্রু মারমা, ডেবিস চাকমা ও তুষিত তপস্বী চাকমা।

নতুন কমিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে সাহিত্য ও জ্ঞানচর্চার পরিসর আরও বিস্তৃত হবে এবং নতুন লেখক ও সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা সংগঠনটির।

জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ সাফল্যের স্বীকৃতি পেয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের কার্যক্রমের মূল্যায়নে চট্টগ্রাম বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার তালিকায় স্থান পেয়েছেন তিনি।

একই মূল্যায়নে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা ও হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামও সেরাদের তালিকায় রয়েছেন।

এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জাতীয় পর্যায়ে সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

নাগরিক সেবার গুরুত্বপূর্ণ এ খাতে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুনের অর্জন উপজেলা প্রশাসনের জন্য এক অনন্য স্বীকৃতি। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা এবং জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ সাফল্য বিশেষ তাৎপর্য বহন করে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ নিয়ে লেখা গ্রন্থ ‘জুলাইগাঁথা’ এর মোড়ক উন্মোচন ববিতে ছাত্রদল নেতা-কর্মীর ওপর হামলায় নি/ষিদ্ধ ছাত্রলীগকর্মী তাজ গ্রেফতার আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রণ পেলেন পবিপ্রবির উপ-উপাচার্য বিশ্ববাজারে আরও কমতে পারে স্বর্ণের দাম চবিতে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ নতুন প্রধান তথ্য কমিশনার ও জাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি ২০–২১ জানুয়ারি স্মার্ট কৃষি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করবে খুকৃবি ডিআরইউর সদস্য হলেন চাঁদপুরের কৃতী সন্তান মহিউদ্দিন রাব্বানী চবির আবদুর রব হল সংসদের উদ্যোগে ৩০০ শিক্ষার্থীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা পবিপ্রবি পরিদর্শন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চবিতে নিলসের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা, নতুন সভাপতি তানবীর চবিতে ২৪ ঘণ্টা রক্তদাতা খুঁজতে ‘CU BloodLink’ উদ্যোগ জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় কেস কম্পিটিশন ‘ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর গ্র্যান্ড ফিনালে সম্পন্ন পবিপ্রবিতে অ্যাকাউন্টস অটোমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ও স্যালারি বিলিং সফ্টওয়ারের উদ্বোধন চবির ফারহাদ হল ডিবেটিং ক্লাবের কমিটি ঘোষণা, সভাপতি শাকিল সম্পাদক রাসেল চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদন ও ডিজিটাল ট্রেসেবিলিটি জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ১৩৩ মেগাওয়াট উৎপাদনের সম্ভাবনা, বিনিয়োগ সুরক্ষার দাবি ক্যাবের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর, নতুন সময়সীমা ২৫ অক্টোবর