খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা শুরু হয়েছে তা যেন বাধাগ্রস্ত না হয়: জামায়াত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ
জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা শুরু হয়েছে তা যেন বাধাগ্রস্ত না হয়: জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নানা অপশক্তি সক্রিয় হবে বলে মন্তব্য করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা সূচিত হয়েছে তা যেন বিঘ্নিত না হয়।

আজ রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, সামনে জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা শুরু হয়েছে, সেই অভিযাত্রা যেন আবার ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য জাতীয় ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে জুলাই চেতনা আমরা ধারণ করেছি, সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি। অনেক পরাশক্তি, দেশের ভেতরে নানা এজেন্সি সক্রিয় হবে।

তিনি বলেন, নির্বাচনকে উপলক্ষ্য করে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি সক্রিয় হবে। কিন্তু সবাই ঐক্যবদ্ধ থাকলে পরাশক্তি ও অভ্যন্তরীণ শক্তি নির্বাচন ও নতুন দেশ গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এ দেশের মানুষ জানে গণঅধিকার পরিষদ ছাত্রসমাজের একটি মৌলিক অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়। একটি রাজনৈতিক দল এবং এই দলের যিনি সভাপতি, এ দেশের মানুষ জানে অধিকার আদায় করতে গিয়ে ছাত্রজীবন থেকেই তার ওপরে যে নিষ্ঠুর নির্যাতন চলেছে তা অস্বাভাবিক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মতো একটা সম্মানিত জায়গায় ভিপি নির্বাচিত হওয়ার পর তার ওপর শারীরিক যে নির্যাতন হয়েছে, পুলিশের যে নির্যাতন হয়েছে, এগুলো এ দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেনি। দেশবাসীর সহানুভূতি নুরুল হক নুরের প্রতি এসেছে। জুলাই গণঅভ্যুত্থানের পুলিশ তার ওপর নির্যাতন করেছে।

তিনি বলেন, ফ্যাসিবাদের বিদায়ের জন্য আমরা যে লড়াই করলাম, আমরা ভেবেছিলাম একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর হলে নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের পূরণ হবে। সুশাসন পাব। বাধাহীন পরিবেশে গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দল, সাংবাদিক নেতারা মতপ্রকাশের সুযোগ পাবে। রাজনীতি করার সুযোগ পাবে।

জামায়াতের এ নেতা বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আসবে। সেজন্য রাজনৈতিক মত-পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মূল ইস্যুতে ঐক্য ধরে রাখতে পারি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই। নিরপেক্ষ নির্বাচন চাই। জনগণের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে, যেন প্রকৃত মতামতের প্রতিফলের মধ্য দিয়ে সরকার গঠন হয়। এসব ব্যাপারে তো আমাদের রাজনৈতিক দলের মধ্যে কোনো ভিন্নমত নেই। অনেক জাতীয় ইস্যুতে আমরা ঐকমত্য থাকলে আশা করি দেশ গঠনে পরাশক্তি ও অভ্যন্তরীণ শক্তি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা