খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে জামায়াত আমীর

‘১৯৪৭ থেকে এ পর্যন্ত কেউ কষ্ট পেয়ে থাকলে বিনা শর্তে ক্ষমা চাই’ : জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১:১৫ অপরাহ্ণ
‘১৯৪৭ থেকে এ পর্যন্ত কেউ কষ্ট পেয়ে থাকলে বিনা শর্তে ক্ষমা চাই’ : জামায়াত আমীর

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত জামায়াতে ইসলামীর দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে, তাদের কাছে বিনা শর্তে ক্ষমা চাইছেন তিনি।
তিনি বলেন, “এটা গোটা জাতি হলেও চাই, ব্যক্তি হলেও চাই—কোনো অসুবিধা নেই।”

স্থানীয় সময় বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হোটেলে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশনস আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে জামায়াত আমীর বলেন,
“আমরা মানুষ। আমাদের সংগঠন মানুষের সংগঠন। একশো সিদ্ধান্তের মধ্যে ৯৯টি সঠিক হতে পারে, কিন্তু একটি ভুল হলে জাতির ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে যদি কারও কষ্ট হয়, আমি বিনা শর্তে ক্ষমা চাই। এটা আজও বলছি, ‘৪৭ থেকে ২০২৫—এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা তাদের কাছে নিঃশর্তভাবে মাফ চাই।”

ডা. শফিকুর রহমান বলেন, এর আগে জামায়াতের পক্ষ থেকে একাধিকবার দুঃখ প্রকাশ করা হয়েছে।
“আমরা অন্তত তিনবার এপোলজি দিয়েছি—প্রফেসর গোলাম আজম, মরহুম মাওলানা মতিউর রহমান এবং আমি নিজে। আবারও প্রকাশ্যে বলছি—আমরা ভুলের ঊর্ধ্বে নই।”

তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকলেও ১৯৭১ সালে তিনি তখন মাত্র সাড়ে ১২ বছরের শিশু ছিলেন।
“আমি মুক্তিযুদ্ধ করিনি, তবে আমার আত্মীয় মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আমি সেই সম্পর্ক ইনহেরিট করি। তখন আমার কোনো বয়সও হয়নি রাজনীতি করার।”

জামায়াতের অবস্থান নিয়ে তিনি বলেন,
“একাত্তরে জামায়াত ভেবেছিল পাকিস্তান ঐক্যবদ্ধ থাকা দরকার। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। পরে দেখা গেছে, সেটি সঠিক ছিল না। তবে সেই সিদ্ধান্তের দায় আমি ব্যক্তিগতভাবে নিচ্ছি না, কারণ আমি তখন রাজনীতিতে ছিলাম না।”

তিনি আরও বলেন,
“আজও কেউ যদি বলেন, আপনারা ভুল করেছেন—আমি বলব, হ্যাঁ, ভুল হতে পারে। মানুষ মাত্রেই ভুল করে। তবে সেই ভুল বুঝে আমরা সংশোধনের চেষ্টা করছি।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা