খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে রিপ্যাট্রিয়েশন ব্যবস্থায় আধুনিক সংস্কার চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৯:৫১ অপরাহ্ণ
বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে রিপ্যাট্রিয়েশন ব্যবস্থায় আধুনিক সংস্কার চূড়ান্ত

বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা প্রত্যাবর্তন (রিপ্যাট্রিয়েশন) প্রক্রিয়া সহজ করতে বেসরকারি ও সরকারি লিমিটেডে বিক্রয়লব্ধ অর্থের প্রত্যাবাসন বিষয়ক জাতীয় কমিটি একটি পূর্ণাঙ্গ সংস্কার সুপারিশ চূড়ান্ত করেছে। দেশের বিদ্যমান রিপ্যাট্রিয়েশন কাঠামোকে আরও আধুনিক, গতিশীল ও বিনিয়োগবান্ধব করার লক্ষ্যে এ সুপারিশ তৈরি করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

জানা গেছে- বিডা, বাংলাদেশ ব্যাংক, ইউএনডিপি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি বিগত কয়েক মাস ধরে একাধিক কারিগরি বৈঠক করে। বিশেষজ্ঞ মূল্যায়নকারী সংস্থা, মার্চেন্ট ব্যাংক, বেসরকারি ব্যাংক ও আইনজীবীদের মতামতের ভিত্তিতে সুপারিশমালা চূড়ান্ত করেছে।

১৮ নভেম্বর বিডা’র নির্বাহী সদস্য ও জাতীয় কমিটির প্রধান নাহিয়ান রহমান রোচি এ সুপারিশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে উপস্থাপন করেন। এর আগে ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিডা চেয়ারম্যানের নির্দেশে কমিটিটি গঠিত হয়।

সুপারিশগুলোর মধ্যে রয়েছে-রিপ্যাট্রিয়েশন অনুমোদনসীমা বৃদ্ধি; যাতে অধিকাংশ কেস বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই প্রক্রিয়া করতে পারে। পরিষেবা স্তর চুক্তি প্রবর্তন; যা সময়সীমাবদ্ধ প্রত্যাবর্তন সেবা নিশ্চিত করবে। প্রতিষ্ঠিত কোম্পানির ক্ষেত্রে নথি কমানো ও আন্তর্জাতিক মানের মূল্যায়ন নির্দেশিকা অন্তর্ভুক্ত করে বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা হালনাগাদ। জটিল বা বিতর্কিত কেসের দ্রুত নিষ্পত্তির জন্য প্রত্যাবাসন পর্যালোচনা কমিটি গঠন, যা ৩০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত প্রদান করবে। স্টার্টআপ ও দ্রুত সম্প্রসারণশীল ব্যবসার জন্য পৃথক নীতিমালা ও মূল্যায়ন কাঠামো প্রণয়ন, যা ২০২৬ সালের প্রথম তিন মাসের মধ্যে কার্যকর হবে। ন্যাশনাল ভ্যালুয়েশন সার্টিফিকেশন অথরিটি গঠন; যার মাধ্যমে মূল্যায়নকারী প্রতিষ্ঠানের লাইসেন্স ও সার্টিফিকেশন দেওয়া ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষায়িত প্রশিক্ষণ ও জনবল বৃদ্ধি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, আধুনিক ও বিনিয়োগবান্ধব আর্থিক পরিবেশ গড়ায় আমাদের অঙ্গীকার এ সুপারিশে প্রতিফলিত হয়েছে। বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে আরও নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে আমরা দীর্ঘসূত্রতা কমিয়ে স্বচ্ছতা বৃদ্ধির দিকে এগোচ্ছি।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ প্রতিষ্ঠায় এটি একটি বড় পদক্ষেপ। নতুন কাঠামো বাংলাদেশের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা