খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে প্রথমবারের মতো ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রী’ সেমিনার অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি :
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ
কুবিতে প্রথমবারের মতো ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রী’ সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো স্নাতক ডিগ্রী শেষ হওয়ার আগেই শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও উপার্জনের সুযোগ তৈরির লক্ষ্যে “Earn While You Learn: ক্যারিয়ার বিফোর ডিগ্রী” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সঞ্চালনায় ছিলেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের নাজমুস সাকিব ও মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাইমা আফরিন সাদিয়া।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— মেক্সেমি’র প্রতিষ্ঠাতা ও সিইও মো. মেহেদি হাসান, গ্রাফিক ডিজাইনার ও ক্রিয়েটিভ ভিজুয়াল স্ট্র্যাটেজিস্ট ফজলে রাব্বি সরকার, মিয়াকি’র ব্যবস্থাপনা সার্ভিস প্রধান মো. আলতামিস নাবিল, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আরিফ হাসান, এন.এস.ডি.এ. লেভেল সিক্স সার্টিফিকেট ট্রেইনার আশেকুল ইসলাম তানজিল, নীলাভ্রা ফাউন্ডেশনের নির্বাহী প্রধান ও মেক্সেমি’র অপারেশন অফিসার সাইফুল ইসলাম, ভয়েস অব ঢাকার প্রতিষ্ঠাতা রওশান তাইয়েন, ঢাকা উত্তর পশ্চিম রোটার‍্যাক্ট ক্লাবের সেক্রেটারি ও মিয়াকি’র সিনিয়র ম্যানেজার সাহেদ সাদ উল্লাহ।

আলোচকরা ব্যবসায় উদ্যোগ, কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, এআই দ্বারা ইমেজ ও প্রেজেন্টেশন তৈরি—এসব বিষয়ে শিক্ষার্থীদের সামনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন।

সেমিনারে প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেমিনারের হেড অব অর্গানাইজার, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. রিদওয়ানুল ইসলাম বলেন—

“বিশ্ববিদ্যালয়ে এসে অনেকেই ভাবে কীভাবে নিজেদের খরচ নিজেই বহন করা যায়। তারা যেন একটি সঠিক রোডম্যাপ পায়—সেই লক্ষ্যেই আমরা এই কোর্স ডিজাইন করেছি। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েশনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে প্রপার গাইডলাইন দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম ‘মেক্সেমি’-র সৌজন্যে এবং কুবি রোটার‍্যাক্ট ক্লাব ও বিডিঅ্যাপসের সহযোগিতায় সেমিনারটি আয়োজিত হয়।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা