খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ইউট্যাবের মিলাদ ও দোয়া মাহফিল

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি :
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ইউট্যাবের মিলাদ ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিএনপি–সমর্থক শিক্ষকদের সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)’।

রবিবার (৩০ নভেম্বর) বাদ আসর, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউট্যাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম. এম. শরিফুল করিম, ইউট্যাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন, সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, কর্মকর্তা–কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম. এম. শরিফুল করিম বলেন, ‘১৯৬০-এর দশক থেকে কুমিল্লায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আমাদের পূর্বসূরিরা আন্দোলন করে আসছেন, কিন্তু নানা কারণে সে উদ্যোগ বারবার ব্যর্থ হয়েছে। ২০০৬ সালের কুমিল্লা আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত কুমিল্লা–৬ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে কুমিল্লার ১২টি আসনের সকল সংসদ সদস্য একযোগে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে কুমিল্লায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন করেন। তিনি এতে সম্মতি জানান। এরপর ২০০৬ সালে সংসদে আইন পাস হয় এবং ২০০৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু করে। আজ আমরা যে এই বিশ্ববিদ্যালয়ের পরিসরে বসে পড়াশোনা ও চাকরি করতে পারছি এটি সেই উদ্যোগেরই ফল।’

তিনি আরও বলেন, ‘দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এভার কেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। আজ সারা বাংলাদেশ তার রোগমুক্তি কামনায় প্রার্থনা করছে। আমরাও অন্তরের অন্তঃস্থল থেকে তার সুস্থতা কামনা করি।’

ইউট্যাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শাহাদাৎ হোসেন বলেন, ‘গণতন্ত্রের পথে জাতিকে এগিয়ে নিতে যার সবচেয়ে বেশি প্রয়োজন, তিনি বেগম খালেদা জিয়া। আপনারা জানেন, বিভিন্ন কুচক্রী মহল দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল এবং সেই অপচেষ্টা এখনো চলমান। সেই সব ষড়যন্ত্রকে একক প্রচেষ্টায় নস্যাৎ করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’

তিনি আরও বলেন, ‘আমরা অন্তর থেকে দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে আবারও বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন এবং দেশকে জাতীয় ঐক্যের পথে এগিয়ে নিতে পারেন।’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা