খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিবিদ্ধ ওসমান হাদি: উদ্বেগ ও নিন্দা জানাল সিটিজেন ইনিশিয়েটিভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১:২৪ অপরাহ্ণ
গুলিবিদ্ধ ওসমান হাদি: উদ্বেগ ও নিন্দা জানাল সিটিজেন ইনিশিয়েটিভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা–৮ আসনের সম্ভব্য সংসদ সদস্য প্রার্থী ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে নাগরিক সংগঠন সিটিজেন ইনিশিয়েটিভ (সিআই)।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে
সিটিজেন ইনিশিয়েটিভের চেয়ারম্যান ও কাতার নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. হাসান মাহমুদ এবং সেক্রেটারি ও কলোরাডো স্টেট ইউনিভার্সিটির পিএইচডি ক্যান্ডিডেট তাইয়িব আহমেদের যৌথ বিবৃতিতে এ উদ্বেগের কথা জানায়।

গতকাল শুক্রবার রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের নিখুঁত গুলিতে তার চোয়াল বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সিটিজেন ইনিশিয়েটিভের বিবৃতিতে বলা হয়, একজন সক্রিয় নাগরিককে হত্যার টার্গেট করা শুধু ব্যক্তিগত হামলা নয়; এটি দেশের গণতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।

সংগঠনটি মনে করে, এই হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং মতপ্রকাশের স্বাধীনতা দমন, গণতান্ত্রিক প্রতিরোধ ও জুলাই যোদ্ধাদের ভয় দেখানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সংঘটিত।

বিবৃতিতে আরও বলা হয়, ওসমান হাদি শুধু একজন সংগঠক নন—গত এক বছর ধরে জুলাই-পরবর্তী পরিস্থিতিতে দীর্ঘদিন দমিত মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অবিচল ছিলেন। তার লেখনী, রাজপথের আন্দোলন, কবিতা ও সাংস্কৃতিক প্রতিরোধ বাংলাদেশে ফ্যাসিবাদী নিপীড়নের বিরুদ্ধে শক্ত কণ্ঠ হিসেবে ভূমিকা রেখেছে।

ফ্যাসিবাদী আওয়ামি লীগ ও মহাজোটের শাসনে নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে যে ঝুঁকি তিনি নিয়েছেন, এই হামলা সেই সাহসী ভূমিকারই পরিণতি বলে দাবি করে সিআই।

সিটিজেন ইনিশিয়েটিভ অবিলম্বে গুলির ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত শুরুর জোর দাবি জানিয়ে বলেছে, সত্য উদঘাটন করে দায়ীদের কোনোভাবেই রক্ষা করা যাবে না। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উদাহরণযোগ্য শাস্তির ব্যবস্থা করতে হবে।

রাজনৈতিক কর্মী, অ্যাক্টিভিস্ট ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সংগঠনটি আরও জানায়, নিরাপত্তাশঙ্কা থাকা সত্ত্বেও দিনের বেলায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে বিচারবিভাগীয় তদন্ত জরুরি। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করার দাবিও জানায় সিআই, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে অন্যায় ও দমন-পীড়নের বিরুদ্ধে ন্যায়সঙ্গত সংগ্রামে ফিরে আসতে পারেন।

বিবৃতিতে সিটিজেন ইনিশিয়েটিভ দৃঢ়ভাবে জানায়, ওসমান হাদির ওপর হামলা বিরোধী মত দমনের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিলেও গুলি বা হামলা চালিয়ে জুলাইয়ের কোটি কোটি মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে দমন করা যাবে না। দেশে গণতন্ত্র ও ন্যায়বিচারের লড়াই অব্যাহত থাকবে, এবং ওসমান হাদির মতো সংগ্রামীদের পাশে তারা সর্বদা থাকবে।
,
উল্লেখ্য, সিটিজেন ইনিশিয়েটিভ দেশ ও বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও পেশাজীবীদের একটি সংগঠন। “গণতন্ত্র ও মানবাধিকারের জন্য ক্যাম্পেইন”—এই স্লোগানকে সামনে রেখে ১২ জুলাই ২০২৩ থেকে সংগঠনটি রাজনীতিতে সততা, জবাবদিহিতা, গণতান্ত্রিক চর্চা, ন্যায়বিচার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বিস্তারিত: citizeninitiativebd.com

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা