খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জ জামায়াতের বিজয় দিবসের র‍্যালিতে জনতার ঢল

ফরিদগঞ্জ উপজেলা, প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৪:০৯ অপরাহ্ণ
ফরিদগঞ্জ জামায়াতের বিজয় দিবসের র‍্যালিতে জনতার ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদগঞ্জে র‍্যালি করেছে জামায়াতে ইসলামী। জাতীয় পতাকা হাতে নিয়ে র‍্যালিতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে র‍্যালিটি শুরু হয়। ফরিদগঞ্জ-রায়পুর মহাসড়ক ফরিদগঞ্জ বাজার ঘুরে পুনরায় বাসষ্ট্যান্ড এসে র‍্যালিটি শেষ হয়।

ফরিদগঞ্জ জামায়াত আয়োজিত র‍্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রিয় মজলিসে শুরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন মহান বিজয় দিবস কেবল একটি ঐতিহাসিক দিন নয়, এটি আমাদের জাতীয় আত্মপরিচয়ের ভিত্তি। এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয় অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম ছাড়া কোনো জাতির মুক্তি সম্ভব নয়।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সাধারণ মানুষ আজও ন্যায়বিচার ও সমঅধিকার থেকে বঞ্চিত। যদি রাষ্ট্র পরিচালনায় ন্যায়নীতি ও সুশাসন প্রতিষ্ঠিত না হয়, তাহলে বিজয়ের প্রকৃত অর্থ পূর্ণতা পায় না। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

যুবসমাজের ভূমিকার কথা উল্লেখ করে বিল্লাল মিয়াজী বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ যুবক। এই শক্তিকে যদি সঠিক পথে পরিচালিত করা যায়, তাহলে বাংলাদেশ অল্প সময়ের মধ্যেই একটি কল্যাণরাষ্ট্রে পরিণত হতে পারে। কিন্তু নৈতিকতা ও আদর্শবিচ্যুতি ঘটলে এই শক্তিই সমাজের জন্য ভয়ংকর হয়ে উঠতে পারে। তাই যুবকদের সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কারও প্রতি বৈষম্য থাকবে না, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। বিজয় দিবসের অঙ্গীকার হোক একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ হওয়া। সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনূছ হেলাল।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, বিজয়ের চেতনা বাস্তবায়নের মধ্য দিয়েই শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।
র‍্যালিতে উপজেলা,ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা