খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতি শক্তিশালী হলেই বাস্তবায়ন হবে নতুন পে স্কেল: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ
অর্থনীতি শক্তিশালী হলেই বাস্তবায়ন হবে নতুন পে স্কেল: অর্থ উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন পে স্কেল বাস্তবায়ন নির্ভর করছে দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতার ওপর—এমন ইঙ্গিত দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, পে স্কেল বাস্তবায়নের জন্য কেবল সিদ্ধান্ত নয়, প্রয়োজন বিপুল অর্থ এবং টেকসই অর্থনৈতিক ভিত্তি।

সোমবার (১৯ জানুয়ারি) চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে গণভোট উপলক্ষে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ জানান, গত এক দশকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে স্কেল নিয়ে কার্যকর কোনো অগ্রগতি হয়নি। বর্তমান সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং ইতোমধ্যে পে কমিশন গঠন করে কাজ শুরু করেছে। তবে বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পে স্কেল বাস্তবায়ন করতে গেলে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে বলে মন্তব্য করেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, সরকারের নেওয়া বিভিন্ন সংস্কারমূলক ও অর্থনৈতিক উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একসময় যেখানে রিজার্ভ ছিল ১৮ বিলিয়ন ডলার, সেখানে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ বিলিয়ন ডলারে। এই অগ্রগতি ভবিষ্যতে পে স্কেল বাস্তবায়নের পথ সুগম করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তবে তিনি স্পষ্ট করে বলেন, এসব গুরুত্বপূর্ণ সংস্কার ও বাস্তবায়নের দায়িত্ব শেষ পর্যন্ত নির্বাচিত সরকারের হাতেই থাকবে। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে যাওয়া।

দুর্নীতির প্রশ্নে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে অর্থ উপদেষ্টা বলেন, সরকার দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়—যার সুফল ভোগ করবে ভবিষ্যৎ প্রজন্ম।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা নয়; বরং গণতন্ত্রকামী সব রাজনৈতিক শক্তির জন্যই এটি একটি কার্যকর সংস্কারমূলক পথ। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মসহ রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে অর্থ উপদেষ্টা গণভোট বিষয়ক প্রচারণা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পাশাপাশি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

 

এমআর

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা