খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এআইভিত্তিক টেক্সটাইল অটোমেশন সেমিনার অনুষ্ঠিত

মো. রিফাত খান, বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এআইভিত্তিক টেক্সটাইল অটোমেশন সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশের টেক্সটাইল শিল্পে আধুনিক প্রযুক্তির সংযোজন, অটোমেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ও সম্ভাবনা নিয়ে দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রমনার আইইবি সদর দপ্তরের শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে “ইন্টিগ্রেটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি অটোমেশন” শীর্ষক এই সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি’র সভাপতি ও রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল ইসলাম (রেজু)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইইবি’র সহ-সভাপতি (অ্যাকাডেমিক অ্যান্ড ইন্টারন্যাশনাল) ইঞ্জিনিয়ার খাঁন মঞ্জুর মোরশেদ, আইটিইটি-বাংলাদেশের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার, মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুজ্জামান (সিআইপি), আইইবি’র সহ-সভাপতি (এইচআরডি) ইঞ্জিনিয়ার শাইখ আল আমিন, সহ-সভাপতি (সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার) ইঞ্জিনিয়ার নিয়াজ উদ্দিন ভূঁইয়া এবং আইটিইটি-বাংলাদেশের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইবি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইঞ্জি. মো. সাব্বির মোস্তাফা খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মো. মমিনুল আলম।

সেমিনারের সভাপতিত্ব করেন আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ (সেলিম)। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সদস্য ইঞ্জিনিয়ার মো. মইদুল ইসলাম (মঈদ) ও আইইবি সেন্ট্রাল কাউন্সিল মেম্বার ইঞ্জিনিয়ার সুমায়েল মো. মল্লিক। ধন্যবাদ জ্ঞাপন করেন ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. সায়েদুর রহমান।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশের টেক্সটাইল শিল্প আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তবে বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রযুক্তিনির্ভর অটোমেশন ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার অপরিহার্য। কম সময়ে মানসম্মত পণ্য উৎপাদন নিশ্চিত করতে না পারলে আমরা পিছিয়ে পড়ব। সঠিকভাবে অটোমেশন প্রয়োগ করা গেলে উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি শতভাগ গুণগত মান নিশ্চিত করা সম্ভব।”

মূল প্রবন্ধে অধ্যাপক ড. শেখ মো. মমিনুল আলম বলেন, “বর্তমানে সুতার মান যাচাইয়ের জন্য ব্যয়বহুল যন্ত্রপাতির প্রয়োজন হয়। আমরা একটি স্বল্পমূল্যের সেন্সরভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন করেছি, যেখানে মোবাইল ফোনের মাধ্যমে সুতার সূক্ষ্মতা, অনিয়ম ও রঙের ভিন্নতা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব। এতে সময়, শ্রম ও খরচ কমে টেক্সটাইল ও ডেনিম শিল্প আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার বলেন, “আইটিইটি একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে এআইভিত্তিক এমন সেমিনার প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আইইবি’র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শাইখ আল আমিন বলেন, “নতুন প্রযুক্তি এলে শুরুতে ভীতি কাজ করলেও সময়ের সাথে তা গ্রহণ করাই সাফল্যের চাবিকাঠি। উদ্যোক্তাদের উচিত এমন প্রযুক্তি বেছে নেওয়া যা উৎপাদন খরচ কমিয়ে দীর্ঘমেয়াদে ব্যবসায়িক লাভ নিশ্চিত করে।”

অন্য এক বক্তব্যে ইঞ্জিনিয়ার নিয়াজ উদ্দিন ভূঁইয়া গবেষকদের উদ্দেশে বলেন, “শিল্পক্ষেত্রে সরাসরি প্রয়োগযোগ্য, কার্যকর ও সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবনের দিকেই গবেষণাকে গুরুত্ব দিতে হবে।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা