খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী ইশতেহার

বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা জামায়াতের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়েছে। ইশতেহারে শিক্ষাখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নৈতিকতা, দক্ষতা ও কর্মসংস্থানমুখী একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও সরকারি হোম ইকোনমিকস কলেজ একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহারে শিক্ষাব্যবস্থার সামগ্রিক ভিশন হিসেবে ‘নৈতিক ও উন্নত জাতি গঠনে সমন্বিত ও সামগ্রিক শিক্ষা’ বাস্তবায়নের কথা বলা হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা সংস্কার ও বাস্তবায়ন তদারকিতে বিভিন্ন স্টেকহোল্ডারদের সমন্বয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন মনিটরিং কমিটি গঠনের প্রস্তাব রাখা হয়েছে।

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের পাঠ্যক্রম টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), শ্রমবাজারের চাহিদা এবং ধর্মীয় নীতিমালা ও নৈতিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়নের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। অষ্টম শ্রেণির পর থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাব্যবস্থাকে ইসলামিক শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষা—এই চারটি পৃথক ধারায় বিভক্ত করার কথাও ইশতেহারে উল্লেখ রয়েছে।

উচ্চশিক্ষা খাতে অনিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা রোধ ও মান পুনর্মূল্যায়নের লক্ষ্যে একটি পৃথক উচ্চশিক্ষা সংস্কার কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক করার পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন করতে প্রয়োজনীয় সংস্কারের কথা বলা হয়েছে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও ভিজিটিং প্রফেসর এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

নারী শিক্ষার্থীদের জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করতে ডে-কেয়ার সেবা, স্বাস্থ্যগত কারণে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ এবং ডিজিটাল প্রশাসনিক সেবা চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের নাগরিক ও নেতৃত্ব দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাঠ্যসূচিতে নৈতিক ও সামাজিক শিক্ষা অন্তর্ভুক্ত করা, প্রজেক্টভিত্তিক শিক্ষা এবং কমিউনিটি সেবা কার্যক্রম চালুর কথা বলা হয়েছে। একই সঙ্গে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দলীয় ছাত্ররাজনীতির পরিবর্তে ছাত্র-সংসদভিত্তিক ছাত্ররাজনীতি চালু এবং নিয়মিত ও স্বচ্ছভাবে ছাত্র-সংসদ নির্বাচন আয়োজন বাধ্যতামূলক করার প্রস্তাব রাখা হয়েছে।

শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে ওইসিডির পিসা কর্মসূচির পাইলট সংস্করণ গ্রহণের উদ্যোগ নেওয়ার কথাও ইশতেহারে উল্লেখ রয়েছে। পাশাপাশি মাধ্যমিক স্তরে ঝরে পড়া রোধে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় আনা এবং পথশিশুদের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি রোধে নিয়মিত নিরপেক্ষ অডিট, প্রশাসনিক নজরদারি, ভর্তি ও নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং প্রযুক্তিনির্ভর ই-মনিটরিং ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে। একই সঙ্গে শিক্ষক ও শিক্ষা প্রশাসনকে বিরাজনীতিকরণের মাধ্যমে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার অঙ্গীকার করা হয়েছে।

শিক্ষকদের পুনঃপ্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ এবং প্রশিক্ষণলব্ধ দক্ষতার কার্যকর প্রয়োগ নিশ্চিত করার কথা বলা হয়েছে। এ ছাড়া সব স্তরের ভর্তি পরীক্ষায় আবেদন ফি প্রত্যাহারের ঘোষণাও রয়েছে।

মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে স্বকীয়তা বজায় রেখে আধুনিকায়ন, ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের মতো সরকারি করা, প্রতি জেলায় একটি করে আলিয়া মাদ্রাসা সরকারিকরণ এবং কওমি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আরব বিশ্বসহ বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় ‘শিক্ষার্থী স্বাস্থ্য ফান্ড’ ও বিমা ব্যবস্থা চালু, বিনামূল্যে বিদেশি ভাষা শিক্ষা, চাকরিপ্রস্তুতি প্রশিক্ষণ, ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা এবং উচ্চশিক্ষাকে কর্মমুখী ও চাকরিমুখী করার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

ইশতেহারে আরও বলা হয়েছে, শিক্ষাব্যবস্থা সংস্কারের জন্য একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন, পর্যায়ক্রমে শিক্ষা বাজেটে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা, দরিদ্র শিক্ষার্থীদের মাসিক সহায়তা প্রদান, মেধাবী শিক্ষার্থীদের কর্জে হাসানা এবং নারীদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেওয়া হবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা