খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংকটময় ববির ১৬ বছরে পদার্পণ

রিফাতুল ইসলাম রায়হান, ববি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
সংকটময় ববির ১৬ বছরে পদার্পণ

দক্ষিণবঙ্গের উচ্চশিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ১৬ বছরে পদার্পণ করেছে। ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বিস্তৃত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়।

প্রতিষ্ঠালগ্ন থেকেই নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে পথচলা শুরু করলেও শিক্ষার্থীদের স্বপ্ন ও প্রত্যাশা কখনো থেমে থাকেনি। তবে দীর্ঘ এই সময়ে এসেও বিভিন্ন সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটি। শিক্ষক স্বল্পতা, পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাব, পরিবহন সংকট, আবাসন সংকটসহ নানামুখী চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে।

শিক্ষার্থীদের মতে, একই সময়ে বা তার আগেই প্রতিষ্ঠিত অন্যান্য বিশ্ববিদ্যালয় যেভাবে অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়ন অর্জন করেছে, সেই তুলনায় বরিশাল বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। প্রতিষ্ঠার শুরুতে যেসব সমস্যা ছিল, তার অনেকগুলোরই দৃশ্যমান সমাধান এখনো হয়নি। তবুও সীমাবদ্ধতার মধ্যেও বিশ্ববিদ্যালয়কে ঘিরে শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা আকাশছোঁয়া।

রসায়ন বিভাগের শিক্ষার্থী রিফাত হোসেন বলেন “বিশ্ববিদ্যালয় দিবসের আজকের এই আনন্দঘন মুহূর্ত সত্যিই অনেক স্মরণীয় তবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছর পেরিয়ে গেলেও যথেষ্ট বাজেট না দেওয়ার জন্য আমাদের ক্লাস রুম এবং হল সংকটের সম্মুখীন হচ্ছি ফলে লেখাপড়ায় বিভিন্নভাবে খারাপ প্রভাব পড়তেছে।”

অন্যদিকে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আকাইদ ইসলাম জিহাদ বলেন  ১৬ বছরে পদার্পণ করায় প্রাণপ্রিয় ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয়-কে জানাই শুভেচ্ছা। দক্ষিণবঙ্গের বাতিঘর হিসেবে স্বীকৃতি পেলেও ষোল বছরে পর্যাপ্ত আলো ছড়াতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয়টি। অবকাঠামোগত ঘাটতি, হল সংকট, শিক্ষক সংকট, যানবাহন সংকট ও ক্লাসরুমের অভাব দীর্ঘদিনের সমস্যা। এমনকি অনেক বিভাগকে খোলা জায়গায় ক্লাস নিতে হয়েছে। আজ ষোল বছরে পদার্পণ করলেও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের প্রায় নব্বই শতাংশ রাস্তা এখনো কাঁচা—যা শিক্ষার্থীদের নিত্যদিনের ভোগান্তির

বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নই এখন শিক্ষার্থীদের প্রয়োজনীয়  চাওয়া।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা