খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রফেসর ড. মুহাম্মদ শামসুদ্দীন

শিক্ষা, গবেষণা ও গণতান্ত্রিক চেতনায় এক নিবেদিতপ্রাণ বুদ্ধিজীবী
ইরফানুল হক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
প্রফেসর ড. মুহাম্মদ শামসুদ্দীন

প্রফেসর ড. মুহাম্মদ শামসুদ্দীন দেশের শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনের এক সুপরিচিত ব্যক্তিত্ব। শিক্ষকতা, গবেষণা এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি দীর্ঘদিন ধরে সমাজ ও শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

১৯৫২ সালের ১ জুলাই চট্টগ্রামের দক্ষিণ বাকলিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রজীবন থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী ও অধ্যবসায়ী। ১৯৬৭ সালে চট্টগ্রামের সরকারি মুসলিম হাই স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি এবং ১৯৬৯ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে ১৯৭৪ সালে বি.এ. (সম্মান) এবং ১৯৭৫ সালে এম.এ. পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

১৯৭৬ সালের ৯ জানুয়ারি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। শিক্ষকতা জীবনে তিনি একজন জনপ্রিয় শিক্ষক হিসেবে ছাত্র-ছাত্রীদের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেন।
উচ্চশিক্ষার জন্য তিনি ১৯৭৭ সালে কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং সেখান থেকে সফলতার সঙ্গে এম.এ. ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৯৪ সালে ফ্রান্স সরকারের স্কলারশিপ লাভ করে প্যারিস ন্যান্টেরে বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন গণতান্ত্রিক ও জাতীয় আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৬২ সালের শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলন, ১৯৬৪ সালে সম্মিলিত বিরোধী দলের প্রেসিডেন্ট প্রার্থী ফাতেমা জিন্নাহর নির্বাচনী প্রচারণা, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, স্যার এফ.আর. হলের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সিনেট ও সিন্ডিকেটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৭৩ বাস্তবায়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষক সমাজের ন্যায্য দাবি আদায়ে তিনি সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।

১৯৮৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা ও গবেষণায় তাঁর রয়েছে উল্লেখযোগ্য অবদান। তিনি বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সিনিয়র সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আলিয়ঁস ফ্রঁসেজ দে চট্টগ্রাম, কানাডিয়ান রাষ্ট্রবিজ্ঞান সমিতি এবং ফ্রান্স রাষ্ট্রবিজ্ঞান সমিতির সদস্য ছিলেন।

প্রফেসর ড. মুহাম্মদ শামসুদ্দীনের রচিত দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় তাঁর অসংখ্য কলাম ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন সেমিনার ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস সংক্রান্ত সাব-কমিটি–১ এর সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সফর করেন।

ব্যক্তিগত জীবনে তিনি চার কন্যা সন্তানের জনক। তাঁর বড় মেয়ে গাইনেকোলজি বিষয়ে এফসিপিএস ডিগ্রি অর্জন করে বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে গাইনি বিভাগে কর্মরত আছেন। মেজ মেয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্য বিষয়ে স্নাতক সম্পন্ন করে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থাপত্যবিদ হিসেবে কর্মরত। সেজ মেয়ে একজন দন্তচিকিৎসক এবং বর্তমানে ফ্রান্সে বসবাস করছেন। আর ছোট মেয়ে ফ্রান্সের প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় নিয়োজিত আছেন।

শিক্ষা, গবেষণা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি গভীর প্রতিশ্রুতির মাধ্যমে প্রফেসর ড. মুহাম্মদ শামসুদ্দীন দেশের শিক্ষা অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন।

লেখক : ইরফানুল হক
গবেষক-লা রোশেল ইউনিভার্সিটি, ফ্রান্স।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা