পাবনায় শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল
পাবনার বেড়া উপজেলা পরিষদে শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মেহরাব হোসেন জীমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিল শেষে মেডিকেল কলেজে অধ্যয়নরত তিনজন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা বলেন, শিক্ষার্থীদের এমন মানবিক ও সামাজিক উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয়। তিনি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
সংগঠনের প্রতিষ্ঠাতা মেহরাব হোসেন জীম বলেন, শিক্ষার্থী সহযোগিতা সংগঠন সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে এবং আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।








আপনার মতামত লিখুন