খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পেপ্যালসহ বৈশ্বিক পেমেন্ট প্ল্যাটফর্ম আসছে দেশে, ফ্রিল্যান্সারদের জন্য খুলছে নতুন দ্বার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
পেপ্যালসহ বৈশ্বিক পেমেন্ট প্ল্যাটফর্ম আসছে দেশে, ফ্রিল্যান্সারদের জন্য খুলছে নতুন দ্বার

বাংলাদেশে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট সেবা প্রতিষ্ঠান পেপ্যালসহ কয়েকটি বৈশ্বিক পেমেন্ট প্ল্যাটফর্ম কার্যক্রম শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তরুণ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ডিজিটাল অর্থনীতির নতুন সুযোগ তৈরি এবং বৈদেশিক আয় দেশে আনা সহজ করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে।

সোমবার (২২ জুন) রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অডিটোরিয়ামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একআআলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, নতুন বাজেটে তরুণ প্রজন্মকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। স্টার্টআপ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কর-সুবিধা দেওয়া হয়েছে এবং বিদেশ থেকে আয় দেশে আনার প্রক্রিয়া সহজ করা হয়েছে।

তিনি জানান, পাঁচ হাজার ডলার পর্যন্ত বৈদেশিক আয় দেশে আনতে কোনো ধরনের জটিলতা বা অতিরিক্ত ফরম পূরণের প্রয়োজন হবে না। রেমিট্যান্স ও বৈদেশিক লেনদেনের প্ল্যাটফর্মগুলোও আরও সহজ ও উন্মুক্ত করা হয়েছে।

আমির খসরু বলেন, বিশ্বের বিভিন্ন ডিজিটাল পেমেন্ট ও ট্রানজেকশন সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সরকার আলোচনা করছে। এরই মধ্যে পেপ্যালসহ কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে কার্যক্রম চালুর আগ্রহ দেখিয়েছে এবং এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

ডিজিটাল অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশকে বাস্তব অর্থে একটি ডিজিটাল রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। দেশের বিভিন্ন সেবা ধীরে ধীরে অনলাইনে ও রিয়েল-টাইম প্ল্যাটফর্মে নিয়ে আসা হচ্ছে, যাতে মানুষকে সরকারি অফিসে গিয়ে হয়রানির শিকার হতে না হয়।

তার মতে, সরকারি সেবার ডিজিটালাইজেশন বাড়লে দুর্নীতি কমবে, সেবার গতি বাড়বে এবং কর ফাঁকি দেওয়ার সুযোগও সংকুচিত হবে। এজন্য একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য ইন্টারনেট অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাজেটের সামগ্রিক দর্শন তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থিরতা, যুদ্ধ পরিস্থিতি এবং দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে স্বল্প সময়ের মধ্যে বাজেট প্রণয়ন করা হয়েছে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে এবং সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে এবারের বাজেটে।

তিনি বলেন, অতীতে দেশের অর্থনীতি কিছু বিশেষ গোষ্ঠীকেন্দ্রিক হয়ে পড়েছিল। সেই ধারা থেকে বেরিয়ে এসে সরকার এখন ‘অর্থনৈতিক গণতন্ত্রায়ন’-এর পথে এগোতে চায়, যেখানে অর্থনীতির সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছাবে।

সৃজনশীল অর্থনীতির বিকাশেও গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী। তিনি জানান, কামার, কুমার, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা, বাউলশিল্পী, পালাগান ও থিয়েটারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মূলধারার অর্থনীতিতে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পূর্বাচলে ১৬০ একর জমির ওপর একটি থিয়েটার ডিস্ট্রিক্ট গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিএসের সভাপতি জিল্লুর রহমান। এতে বক্তব্য দেন অর্থনীতিবিদ সেলিম জাহান, বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, ট্রান্সকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা