রাজধানীসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত
রাজধানী ঢাকা ও আশপাশের কয়েকটি এলাকায় সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এ কম্পনে অনেক মানুষ ঘরবাড়ি ও ভবন থেকে বের হয়ে নিরাপদ স্থানে অবস্থান নেন।
ভারতের National Center for Seismology-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায়। ভূমিকম্পের গভীরতা ছিল ১৬ কিলোমিটার এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.০।
ভূমিকম্পের কম্পন ঢাকা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলায় অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে ভূমিকম্পের পর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব না হওয়ায় সংস্থাটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ভূমিকম্প-সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।








আপনার মতামত লিখুন