খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের কৃতি সন্তান মুহাম্মদ ওমর ফারুক সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
চাঁদপুরের কৃতি সন্তান মুহাম্মদ ওমর ফারুক সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি

চাঁদপুরের কৃতি সন্তান মুহাম্মদ ওমর ফারুক (ফাহিম) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে পদোন্নতি পেয়ে মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এ সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

মুহাম্মদ ওমর ফারুকের পৈত্রিক নিবাস চাঁদপুর সদর উপজেলার রঙ্গেরগাঁও গ্রামে। তাঁর বাবা মোহাম্মদ খান এবং মা মরহুম ফাতেমা বেগম। ১৯৯২ সালের ১১ আগস্ট চাঁদপুর সদর উপজেলার সফরমালীর পশ্চিম কল্যান্দি এলাকায় তাঁর জন্ম।

শিক্ষাজীবন

প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন সফরমালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে সফরমালী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে ট্যালেন্টপুলে জুনিয়র বৃত্তি অর্জন করেন।

তিনি আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ২০০৭ সালে এসএসসি এবং ২০০৯ সালে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে স্নাতক সম্পন্ন করেন এবং ২০১৫ সালে স্নাতকোত্তরে (এলএলএম) কৃতিত্বের সঙ্গে শীর্ষ তিনজনের মধ্যে স্থান অর্জন করেন।

কর্মজীবন

২০১৬ সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে ২০১৭ সালে ১১তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগদান করেন। সম্প্রতি তিনি পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী জজ হয়েছেন এবং বর্তমানে মুন্সীগঞ্জে দায়িত্ব পালন করছেন।

গবেষণা ও আন্তর্জাতিক অর্জন

মুহাম্মদ ওমর ফারুকের গবেষণা দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য জার্নাল ও আন্তর্জাতিক সম্মেলনে প্রকাশিত ও উপস্থাপিত হয়েছে। তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয় ও এমিটি ইউনিভার্সিটিসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

বিতর্ক ও মানবাধিকার কার্যক্রম

তিনি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (DUDS) একজন সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন বিতর্কচর্চা ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

এ ছাড়া মানবাধিকারবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড হিউম্যান রাইটস স্টাডিজ (SAILS) এবং এমপাওয়ারমেন্ট থ্রু ল অব দ্য কমন পিপল।

পূর্ণ শিক্ষাবৃত্তি অর্জন

সম্প্রতি তিনি মানবাধিকার আইনে এক বছর মেয়াদি এলএলএম করার জন্য সুইজারল্যান্ডের বিশ্বখ্যাত জেনেভা একাডেমি অব ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল অ্যান্ড হিউম্যান রাইটস-এ পূর্ণ শিক্ষাবৃত্তি অর্জন করেছেন। তাঁর এ অর্জন দেশের বিচার বিভাগ এবং চাঁদপুরের জন্য গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা