খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিকাব ইস্যুতে জবিতে আলোচনা: ‘পরিচয় নিশ্চিত করাই উদ্দেশ্য’, বলছেন হল প্রভোস্ট

রাকিব মাজহার, জবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
নিকাব ইস্যুতে জবিতে আলোচনা: ‘পরিচয় নিশ্চিত করাই উদ্দেশ্য’, বলছেন হল প্রভোস্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলে নিকাব পরা এক শিক্ষার্থীর সঙ্গে হল প্রভোস্টের কথোপকথনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রাণিবিদ্যা বিভাগের এক শিক্ষার্থী নিজেকে অপমানিত ও ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হওয়ার অভিযোগ তুললেও, হল প্রভোস্ট অধ্যাপক ড. আন্জুমান আরা দাবি করেছেন, তার উদ্দেশ্য ছিল কেবল প্রশাসনিক দায়িত্ব পালনের স্বার্থে শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করা।
‎
‎অভিযোগকারী শিক্ষার্থী প্রাণিবিদ্যা বিভাগের ১৯তম ব্যাচের টি. ডব্লিউ. শাওরীন। তিনি জানান, প্রয়োজনীয় একটি কাজে হল প্রভোস্টের কার্যালয়ে গেলে তিনি নিকাব পরিহিত ছিলেন। এ সময় তার পোশাক নিয়ে করা কিছু মন্তব্যে তিনি মানসিকভাবে কষ্ট পান।
‎
‎শিক্ষার্থীর দাবি, প্রশাসনিক কারণে পরিচয় নিশ্চিত করার প্রয়োজন থাকলে তা শালীনভাবে জানানো যেত। তবে ইসলামে পর্দার বিধান নিয়ে মন্তব্য করায় তিনি বিষয়টিকে ব্যক্তিগত ও ধর্মীয় অনুভূতির সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক শিক্ষার্থীর ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত পোশাক ও স্বাধীন পছন্দের প্রতি সম্মান দেখানো উচিত।

‎
‎তবে অভিযোগের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আন্জুমান আরা বলেন, “আমি কোনো শিক্ষার্থীকে অপমান করার উদ্দেশ্যে কিছু করিনি। আমার একমাত্র লক্ষ্য ছিল প্রশাসনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং পরিচয় নিশ্চিত করা। বাইরে কেউ মুখ ঢেকে চলাফেরা করবেন কি না, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু প্রশাসনিক প্রয়োজনে, বিশেষ করে আমার কক্ষে কোনো শিক্ষার্থী এলে তাকে সঠিকভাবে শনাক্ত করা প্রয়োজন।”
‎
‎তিনি আরও বলেন, “আমি কাউকেই ইচ্ছাকৃতভাবে ফিরিয়ে দিই না। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন প্রয়োজনে আসে। অনেকেই নিয়মিত আসেন, তাদের মুখ দেখেই চিনতে পারি। কিন্তু পরিচয় নিশ্চিত না করে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। সেই দায়িত্ব থেকেই আমি প্রয়োজনীয় বিষয়টি বলেছিলাম।”
‎
‎সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, এ কারণে তিনি ব্যক্তিগতভাবে মানসিক কষ্ট পেয়েছেন। তিনি বলেন, “আমাকে নিয়ে নানা ধরনের মন্তব্য করা হয়েছে, এমনকি ‘পাগল’ বলেও আখ্যায়িত করা হয়েছে। অথচ আমি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। আমার হলে কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি বা অসদাচরণ প্রশ্রয় পায়নি। কারণ নীতির প্রশ্নে আমি কখনো আপস করিনি।”
‎
‎নিজের দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, “আমার দায়িত্বের মেয়াদ আর মাত্র তিন মাস। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও আমি দায়িত্ব পালন করে যাচ্ছি। ব্যক্তিগত কোনো লাভের জন্য নয়, বরং বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থে কাজ করছি। আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিইনি এবং ভবিষ্যতেও দেব না।”
‎
‎শিক্ষার্থীদের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি বলেন, “আমি শিক্ষার্থীদের নিজের সন্তানের মতোই দেখি। এই ঘটনার পর আমি উপলব্ধি করেছি, একটি ভুল বোঝাবুঝি কত বড় বিতর্কের জন্ম দিতে পারে। তাই আমি চাই, সবাই পুরো বিষয়টি নিরপেক্ষভাবে দেখুক। আমার কোনো বক্তব্য বা পদক্ষেপ যদি কাউকে কষ্ট দিয়ে থাকে, সেটি কখনোই ইচ্ছাকৃত ছিল না। আমি সব সময় নিয়ম, দায়িত্ব ও শিক্ষার্থীদের কল্যাণকে গুরুত্ব দিয়েই কাজ করেছি এবং দায়িত্বের শেষ দিন পর্যন্ত সেটিই করে যেতে চাই।”
‎
‎এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমুখী প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ শিক্ষার্থী ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তিগত পছন্দের প্রতি সম্মান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, প্রশাসনিক প্রয়োজনে পরিচয় নিশ্চিত করাকে যৌক্তিক বলে মত দিয়েছেন অনেকেই। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা