খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘উপরের নির্দেশ’ নয়, নতুন প্রজন্ম চায় আইনের শাসন

মুসাদ্দেক আল আকিব
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ
‘উপরের নির্দেশ’ নয়, নতুন প্রজন্ম চায় আইনের শাসন

মুসাদ্দেক আল আকিব। ছবি- সংগৃহীত।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি বিষয় বারবার আলোচনায় আসছে। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কতটা আইন ও সংবিধানের প্রতি অনুগত, আর কতটা রাজনৈতিক বা প্রশাসনিক নির্দেশনির্ভর। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করে জনগণের আস্থা, ন্যায়বিচার এবং রাষ্ট্রের ভবিষ্যৎ।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে তৎকালীন সরকারের আমলে পুলিশ প্রশাসনের একটি অংশের মধ্যে এমন একটি সংস্কৃতি গড়ে উঠেছিল, যেখানে অনেক ক্ষেত্রে আইনের চেয়ে ‘উপরের নির্দেশ’ অধিক কার্যকর বলে প্রতীয়মান হয়। এর ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম হয়।

কিন্তু উদ্বেগের বিষয় হলো, সরকার পরিবর্তনের পরও একই ধরনের অভিযোগ সামনে আসছে।

সম্প্রতি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দের গাড়িবহর আটকে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অনেকেই প্রশ্ন তুলেছেন। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কি সত্যিই অতীত থেকে শিক্ষা নিয়েছে, নাকি পুরোনো নির্দেশনির্ভর প্রশাসনিক সংস্কৃতিই নতুন বাস্তবতায় ফিরে আসছে?

নতুন প্রজন্মের প্রত্যাশা ছিল ভিন্ন। তারা এমন একটি বাংলাদেশ চেয়েছিল, যেখানে প্রশাসনের পরিচয় হবে নিরপেক্ষতা, পুলিশের পরিচয় হবে পেশাদারিত্ব এবং রাষ্ট্র পরিচালিত হবে সংবিধান ও আইনের আলোকে। কোনো ব্যক্তি, দল বা ক্ষমতাকেন্দ্রের ইচ্ছা নয়-আইনই হবে সর্বোচ্চ।

পুলিশ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান। তাদের দায়িত্ব সরকার বা কোনো রাজনৈতিক দলের প্রতি নয়; বরং রাষ্ট্র, সংবিধান এবং জনগণের প্রতি। আইন যদি একদিকে থাকে আর কোনো নির্দেশ যদি অন্যদিকে থাকে, তবে একটি পেশাদার বাহিনীর জন্য আইনের পক্ষেই অবস্থান নেওয়াই হওয়া উচিত।

ইতিহাস সাক্ষ্য দেয়, যে রাষ্ট্রে আইনের পরিবর্তে নির্দেশনির্ভর সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়, সেখানে জনগণের আস্থা ক্ষয়প্রাপ্ত হয় এবং শেষ পর্যন্ত সেই ব্যবস্থাই সংকটে পড়ে। অন্যদিকে, যে রাষ্ট্রে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয়, সেখানে প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হয় এবং গণতন্ত্র সুসংহত হয়।

আজ বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন প্রতিহিংসার রাজনীতি নয়; বরং প্রাতিষ্ঠানিক সংস্কার। অতীতের ভুলের পুনরাবৃত্তি নয়; বরং সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ। কারণ ব্যক্তি ও সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রের নীতি ও আইনের শাসন যদি পরিবর্তিত না হয়, তবে কাঙ্ক্ষিত পরিবর্তন কখনোই বাস্তবে রূপ নেবে না।

গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই চেতনার প্রতি সম্মান জানাতে হলে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে প্রমাণ করতে হবে যে তারা কোনো ব্যক্তি বা দলের নয়, বরং আইনের অনুগত।

রাষ্ট্রের স্থায়িত্ব শক্তির প্রদর্শনে হয় না, এটি হয় আইনের শাসন প্রতিষ্ঠায়। ইতিহাসের শিক্ষা গ্রহণ করে যদি আমরা আইনকে সর্বোচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে পারি, তবেই একটি গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হবে।

মুসাদ্দেক আল আকিব
লেখক ও গণমাধ্যমকর্মী

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত