খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবির ঢাকা জেলা সমিতির নেতৃত্বে তানভীর ও দেব

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
রাবির ঢাকা জেলা সমিতির নেতৃত্বে তানভীর ও দেব

ছবি- তানভীর হোসেন ও দেব চন্দ্র শীল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাকা জেলা সমিতির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য ৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভেটেনারি এন্ড এনিমেল সাইন্স বিভাগের শিক্ষার্থী তানভীর হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন জিওলজি এন্ড মাইনিং বিভাগের শিক্ষার্থী দেব চন্দ্র শীল।

সোমবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিদায়ী সভাপতি মো. রাফসান জানি এবং বিদায়ী সাধারণ সম্পাদক মো. রাহাত ইসলাম নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সকল সূস্যদের নাম ঘোষণা করেন। এক বছরের মেয়াদের এই কমিটি ৩৭ জন সদস্য নিয়ে গঠিত হয়েছে।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইইআর বিভাগের শিক্ষার্থী আলফি আক্তার এবং ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী মাসুম খান ফয়সাল।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আছেন জেবা আনিকা চৌধুরী (আইইআর), আবু-বক্কর টিটু (আইইআর), মো: মোবারক হোসেন (এপিএম) এবং অরিন্দম মোর্শেদ অর্ণব (ডিভিএম)। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঐন্দ্রিলা রয় (ডিভিএম), মো. মাহিন ভূঁইয়া (আইআর) , ইশরাক আতিক (আইসিই) এবং সাফিন আহমেদ (আইবিএ),অর্থ সম্পাদক হয়েছেন সাদিদ হোসেন (ইকোনমিকস) , উম্মে সাবরিনা প্রমি (আইবিএ) এবং শেখ জোবায়ের হোসেন (আইবিএ), আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন  খালিদ বিন জাহির (ডিভিএম) এবং মাশরাফি জামান চৌধুরী (স্ট্যাটিস্টিক্স), দফতর সম্পাদক হয়েছেন নাজমুল ইসলাম সানিম (টিএইচএম) , ভিনসেন্ট জেফারসন গমেজ (ম্যানেজমেন্ট), নোমায়েত ইসলাম মারুফ (টিএইচএম) এবং জান্নাতুল আক্তার মিম (ফাইন্যান্স)।

এছাড়াও আইটি বিষয়ক সম্পাদক পদে আছেন শওকত আলী আবির (ফিজিক্স), কাইফ আহমেদ (ফিজিক্স), এম আরাফাত মাহমুদ (ম্যানেজমেন্ট) এবং মো: নিহাল বিন সাগর (ম্যানেজমেন্ট), কপ্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর হোসেন (এপিএম), তাহসিন খান (বিএনআই) এবং খন্দকার দিদারুল আলম রাহাত (কেমিস্ট্রি), কালচারাল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন শিফা রেহমান (বিএমবি), রাগিব শাহরিয়ার রাদ (ডিভিএম) এবং সাব্বির আহমেদ (সিএসই), ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে আছেন নাফিস ইসলাম সাদিন (ফাইন্যান্স) এবং মো: মাহমুদ হোসেন মেহেদী (কেমিস্ট্রি), ছাত্র কল্যাণ সম্পাদক পদে আছেন মো: তাহসিন খান (বিএনআই) এবং নুর হাসনাত (কেমিস্ট্রি), হস্পিটালিটি ম্যানেজমেন্ট সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রওশনারা আক্তার রুনা (ডিভিএম) এবং মালিহা তাজরিম হ্যাপি (মার্কেটিং)।

উপদেষ্টা মন্ডলীতে আছেন  আহমেদ আশরাফুল আলম শিহাব, মো. আশিকুর রহমান তৌকি, রায়হানা মালিক সেঁজুতি,খন্দকার অলীন মোস্তফা, মুজাহিদুর রহমান চৌধুরী , মালিহা মাহতাব মিথিলা, মো: রাফসান জানি, মো: রাহাত ইসলাম, ফয়সাল আহমেদ অনিক, মাহবুবা আলম সিথী এবং ভূবন ঘোষ।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঢাকা জেলার শিক্ষার্থীদের মধ্যে একতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে ঢাকা জেলা সমিতি কাজ করে আসছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা