খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে ছাত্রশিবিরের নবীনবরণ

মোঃ সিদ্দিকুর রহমান শিপন, চবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
চবিতে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে ছাত্রশিবিরের নবীনবরণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সূত্রমতে, প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় তিন হাজার শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রবেশের সময় নবীন শিক্ষার্থীদের বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়। এর মধ্যে ছিল কোরআন, অনুপ্রেরণামূলক বই, ফুল, টি-শার্ট, স্ন্যাকস, ওয়ালেটসহ বিভিন্ন উপকরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “তোমাদের জন্য আমার কিছু পরামর্শ থাকবে। বিভাগের সিজিপিএ সর্বোচ্চ করার চেষ্টা করতে হবে, ভাষা শিখতে হবে, শিক্ষকের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। সিজিপিএর সঙ্গে ভালো কিছু দক্ষতা যুক্ত করতে হবে।”

ক্যাম্পাসে দলীয় রাজনীতি বাদ দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করে তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের কোড অব কনডাক্ট থাকা উচিত। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পলিসির অধীনে পলিটিক্স চলা উচিত। মাথাব্যথা হলে মাথা কেটে না ফেলে তা নিরাময় করতে হবে। এ জন্য আমরা কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত দাবি জানিয়েছি। এখানে প্রত্যেক রাজনৈতিক দল তাদের নিজস্ব আইডিওলজি শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে পারবে। শিক্ষার্থীরা তা গ্রহণ করতে পারে, আবার নাও করতে পারে। কিন্তু কাউকে জোর করে কোনো মাদার পার্টির পারপাস সার্ভ করানো যাবে না।”

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে হাইকোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, “আমাদের দেশের এক ইঞ্চি মাটি ক্ষতিগ্রস্ত হলে আমাদের আঘাত লাগে। এ দেশকে কীভাবে সাজাতে হবে, তা আমাদের জানতে হবে। তোমাদের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশকে স্বাধীনভাবে ও সুন্দরভাবে সাজানো সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। এর অন্যতম কারণ, আমরা প্রয়োজনীয় দক্ষ ও জ্ঞানসম্পন্ন জনশক্তি তৈরি করতে পারিনি। তাই জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।”

নবীন শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, “আজকের দিনে কেউ জিন্দাবাদ-মুর্দাবাদ স্লোগান দেওয়ার চেয়ে দেশকে জ্ঞান ও বিজ্ঞানের দিক দিয়ে এগিয়ে নেওয়াকে বেশি গুরুত্ব দিতে হবে। প্রচলিত ছাত্ররাজনীতি আমাদের শিশু-কিশোরদের মনে এক ধরনের বন্ধ্যাত্বের পরিবেশ সৃষ্টি করে। তোমরা নিজেদের কাউকে ব্যবহার করার সুযোগ দেবে না। শিবিরসহ কোনো সংগঠনকেই তোমাদের ব্যবহার করার সুযোগ দেওয়া উচিত নয়। স্বাধীন মন নিয়ে সবাইকে বেড়ে উঠতে হবে, যাতে কেউ তাকে নিজের স্বার্থে ব্যবহার করতে না পারে।”

নবীনবরণে অংশ নেওয়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাকিব বলেন, “ছাত্রশিবিরের আয়োজন দেখে আসলে আমি অনেক অভিভূত। তারা খুবই সুশৃঙ্খল একটি সংগঠন। আজকে তাদের সার্বিক কার্যক্রম আমার কাছে অনেক ভালো লেগেছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান, চাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট মো. জসিমউদ্দীন সরকার এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও চবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম রনি।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা