খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবির জামালপুর শিক্ষার্থীদের মিলনমেলা, জমকালো ট্যুরে আনন্দ

মোঃ সিদ্দিকুর রহমান শিপন, চবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
চবির জামালপুর শিক্ষার্থীদের মিলনমেলা, জমকালো ট্যুরে আনন্দ

দীর্ঘ চার বছর পর সৌহার্দ্যপূর্ণ শিক্ষা সফরের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত জামালপুরের শিক্ষার্থীদের সংগঠন জামালপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) আয়োজিত একদিনের এ শিক্ষা সফরে সংগঠনের সদস্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে কক্সবাজার হয়ে পাটুয়ার টেক পর্যন্ত ভ্রমণ করেন।

সফরকে আনন্দমুখর করে তুলতে দিনব্যাপী বিভিন্ন বিনোদনমূলক আয়োজন করা হয়। এর মধ্যে ছিল রচনা প্রতিযোগিতা, বিচ ফুটবল, লটারি ও দলীয় বিভিন্ন আয়োজন। এসব কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীরা আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করার সুযোগ পান।

সংগঠনের সভাপতি আরাফাত বিন উচ্ছ্বাস বলেন, “ট্যুরের জন্য আমরা যে পরিমাণ চাঁদা নির্ধারণ করেছিলাম, বাস্তবে তার চেয়েও বেশি ভর্তুকি দিতে হয়েছে। এত সুন্দরভাবে সফরটি সম্পন্ন করতে সহযোগিতা করায় সকল স্পনসর এবং সংগঠনের সাবেক সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দীর্ঘ চার বছর পর আয়োজিত এই ট্যুর আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও সংগঠনের ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “নবীন শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে খুব শিগগিরই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।”
সফর সফলভাবে বাস্তবায়নে নিরলস পরিশ্রমের জন্য ট্যুর ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক গোলাম মুক্তাদির সিফাত, কোষাধ্যক্ষ ফেরদৌস হাসান তুষার, সদস্যসচিব খালেদ মাহমুদসহ কমিটির সব সদস্যকে ধন্যবাদ জানান সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় সংগঠনের সাবেক সভাপতি মাহী মোস্তফা নাহীন ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন। দীর্ঘদিন পর এমন একটি মিলনমেলার আয়োজন করায় তারা বর্তমান কমিটিকে ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতেও সংগঠনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা