খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা

১১৭ লাখ টাকার রাজস্ব ফাঁকি শনাক্ত, অতিরিক্ত আদায় ২ কোটি ৩৯ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা

৩৩ দশমিক ৬৩ শতাংশ টোটাল ট্যাক্স ইনসিডেন্স (টিটিআই) প্রযোজ্য এমন ‘এপোক্সাইড রেজিন’ হিসেবে পণ্য ঘোষণা করে ৭৬ দশমিক ৫০ শতাংশ টিটিআই প্রযোজ্য ‘প্রস্তুত আঠা’ আমদানির চেষ্টা ধরা পড়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বেনাপোল সার্কেলের তৎপরতায় চালানটির সঠিক শ্রেণিবিন্যাস শনাক্ত হওয়ায় ১ কোটি ১৭ লাখ ২৩ হাজার ১০৩ টাকা রাজস্ব ফাঁকির বিষয়টি উদ্‌ঘাটিত হয়েছে। অর্থদণ্ড ও বিমোচন জরিমানাসহ সরকারের মোট অতিরিক্ত আদায় হয়েছে ২ কোটি ৩৯ লাখ ২৩ হাজার ১০৩ টাকা।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

কায়িক পরীক্ষায় ধরা পড়ে দুই ধরনের রাসায়নিক
এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমদানিকারক প্রতিষ্ঠান ওএসএল ফার্মা লিমিটেডের ৩০ হাজার ৩৬০ কেজি নীট ওজনের একটি পণ্যচালান কায়িক পরীক্ষার আওতায় আনে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

চালানটির পণ্য ‘এপোক্সাইড রেজিন’ হিসেবে এইচএস কোড ৩৯০৭৩০০০-এ ঘোষণা করা হয়। এ কোডে টিটিআই ৩৩ দশমিক ৬৩ শতাংশ। ঘোষিত এইচএস কোড অনুযায়ী চালানটির শুল্ক-কর নির্ধারিত হয় ১ কোটি ১ লাখ ৬৩ হাজার ৭০ টাকা।

তবে কায়িক পরীক্ষায় চালানটিতে দুই ধরনের রাসায়নিক পণ্য পাওয়া যায়। পণ্যগুলোর প্রকৃত পরিচয় নিশ্চিত করতে নমুনা পরীক্ষার জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পাঠানো হয়।

কুয়েটের পরীক্ষায় বেরিয়ে আসে প্রকৃত পরিচয়
ল্যাবরেটরি পরীক্ষার প্রতিবেদনে নমুনা দুটি যথাক্রমে এপোক্সাইড রেজিন ও পলিয়ামাইড রেজিন হিসেবে শনাক্ত হয়। পরীক্ষায় আরও দেখা যায়, নির্দিষ্ট অনুপাতে এ দুটি উপাদান একত্রে মিশ্রিত করলে আঠা তৈরি হয়।

কাস্টমস ট্যারিফের সংশ্লিষ্ট বিধান ও এক্সপ্লানেটরি নোট পর্যালোচনা করে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা চালানটির সঠিক শ্রেণিবিন্যাস নির্ধারণ করেন। এতে দেখা যায়, একই চালানে থাকা দুটি উপাদান পরস্পরের পরিপূরক এবং নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে সরাসরি একটি ফিনিশড পণ্য হিসেবে ব্যবহার করা যায়। ফলে পণ্যগুলো ‘প্রস্তুত আঠা’ (Prepared Adhesive) হিসেবে শ্রেণিবিন্যাসযোগ্য।

এর জন্য সঠিক এইচএস কোড নির্ধারণ করা হয় ৩৫০৬৯১৯০, যেখানে টিটিআই ৭৬ দশমিক ৫০ শতাংশ।
১ কোটি ১৭ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদ্‌ঘাটন
আমদানিকারকের ঘোষিত এইচএস কোড অনুযায়ী চালানটির শুল্ক-কর ছিল ১ কোটি ১ লাখ ৬৩ হাজার ৭০ টাকা। তবে সঠিক এইচএস কোড ও প্রযোজ্য টিটিআই অনুযায়ী হিসাব করে অতিরিক্ত ১ কোটি ১৭ লাখ ২৩ হাজার ১০৩ টাকা ৬ পয়সা রাজস্ব ফাঁকির বিষয়টি উদ্‌ঘাটিত হয়।

পরে কাস্টমস হাউস, বেনাপোলের বিচারাদেশ অনুযায়ী রাজস্ব ফাঁকির অর্থের পাশাপাশি আমদানিকারকের ওপর অর্থদণ্ড ও বিমোচন জরিমানা আরোপ করা হয়।
বিচারাদেশ অনুযায়ী, রাজস্ব ফাঁকি বা অতিরিক্ত শুল্ক-কর হিসেবে আদায় করা হয় ১ কোটি ১৭ লাখ ২৩ হাজার ১০৩ টাকা ৬ পয়সা। এর সঙ্গে ১ কোটি ২০ লাখ টাকা অর্থদণ্ড এবং ২ লাখ টাকা বিমোচন জরিমানা আদায় করা হয়।

সব মিলিয়ে সরকারের মোট ২ কোটি ৩৯ লাখ ২৩ হাজার ১০৩ টাকা ৬ পয়সা অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে।

কম টিটিআইয়ের কোডে পণ্য ঘোষণার চেষ্টা ব্যর্থ
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তৎপরতায় কম টিটিআই প্রযোজ্য এইচএস কোডে পণ্য ঘোষণার মাধ্যমে বড় অঙ্কের রাজস্ব ফাঁকির অপচেষ্টা প্রতিহত হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

চালানটির ক্ষেত্রে কায়িক পরীক্ষা, বৈজ্ঞানিক পরীক্ষাগারে নমুনা পরীক্ষা এবং কাস্টমস ট্যারিফের বিধান যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে পণ্যের প্রকৃত শ্রেণিবিন্যাস নিশ্চিত করা হয়। এতে ঘোষিত পণ্যের সঙ্গে প্রকৃত পণ্যের শ্রেণিবিন্যাসের পর।

এম/আর

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত