খুঁজুন
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চবিসাসের মানববন্ধন

চবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৭:২৫ পূর্বাহ্ণ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চবিসাসের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগের প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

৬ অক্টোবর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনার থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত মিছিল করেন।

মানববন্ধনে চবিসাসের সহ-সভাপতি আজিম সাগর বলেন, গণমাধ্যমরা বাংলাদেশের প্রাণ ভোমরা। শেখ হাসিনার আমলে এটি হতো। ১২ই ফেব্রুয়ারি মাধ্যমে আমরা গণতান্ত্রিক অগ্রযাত্রা আরো এগিয়ে যেতে চেয়েছিল কিন্তু তার প্রধান বাধা হিসেবে আপনারা ছাত্রদের নেতা কর্মীরা সাংবাদিকদের উপর হামলা করছেন। সাংবাদিকদের মুখ চেপে ধরছেন। আপনাদের জন্য লজ্জা আর একটি গণতান্ত্রিক দল হিসেবে।”

সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, “সময় বদলায়, পরিস্থিতি বদলায় এবং রাজনৈতিক সংগঠনগুলোও তাদের আচরণ বদলায়। আমরা যদি ৫ আগস্টের আগের ক্যাম্পাসের বাস্তবতা দেখি, পুরো বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল তাদের কার্যক্রম পরিচালনা করতে পারত না। তাদের কার্যক্রম ক্যাম্পাসে তুলে ধরার অন্যতম মাধ্যম ছিল সাংবাদিকরা। আমাদের সহযোগিতায় তারা ক্যাম্পাসে প্রবেশ ও বিভিন্ন কার্যক্রম করতে পারত। কিন্তু ৫ আগস্টের পর তারা ক্যাম্পাসগুলোতে সাংবাদিকদের প্রতিপক্ষ ভাবা শুরু করেছে। আমরা কারও প্রতিপক্ষ নই, আমরা তাদের সহযোগী হিসেবে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা ইতিহাস থেকে কখনো শিক্ষা নিই না। ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে ক্যাম্পাস প্রতিনিধিরা হামলার শিকার হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল ইসলাম সরকারি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সরকারি তিতুমীর কলেজ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন। কিন্তু এসব হামলার বিচার হয়নি। বিভিন্ন জায়গায় বিষয়গুলো উপস্থাপিত হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা কর্মসূচি বর্জন করতে এক পা-ও পিছপা হব না।”

চবিসাসের অর্থ ও প্রকাশনা সম্পাদক মহসিন, “সারাদেশে চিত্র দেখলে বিশটা ঘটনায় ৩৫ জন সাংবাদিকদের হেনস্থার ঘটনা করেছে। রাবি ছাড়াও ঢাবিতে থানার ভিতরে সাংবাদিকদের পিটানোর হয়। তাহলে সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? রাবিতে সাংবাদিকরা কোনভাবেই সম্পৃক্ততা ছিল না। রাজনৈতিক দলদের মধ্যে সংঘর্ষ কাভার করতে গেলে হামলা শিকার হলে সাংবাদিকরা কি করবে তাহলে? আপনারা তাহলে আমাদের কাজের সীমানা ঠিক করে দিন? আমাদেরকে আমাদের কাজ করতে দিন বহির্বিশ্বের পরিচিতি নির্ভর করে এই সাংবাদিকদের উপরই।”

সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ শুভ্র বলেন, ছাত্রদলকে তাদের পূর্বের অবস্থা মনে করিয়ে দিতে চাই। তাদেরকে সাংবাদিক ভাইয়েরা এক্সেস দিয়েছিল জায়গা দিয়েছিল তাদের কথা বলার সুযোগ করে দিয়েছিল। তারা ক্ষমতায় এসে পরপর যা করছে তা নিন্দনীয়। ঢাকা বিশ্ববিদ্যালয় হামলা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের পাহাড়ে উঠে মারার হুমকি দিয়েছে বোলিং করেছে। আপনারা একজনকে আহত করলে ১০ জন দাঁড়িয়ে যাবে। মিথ্যা দিয়ে সত্য আড়াল করতে চান কিন্তু সত্য সবসময় প্রকাশিত হবে।

জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ সাফল্যের স্বীকৃতি পেয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের কার্যক্রমের মূল্যায়নে চট্টগ্রাম বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার তালিকায় স্থান পেয়েছেন তিনি।

একই মূল্যায়নে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা ও হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামও সেরাদের তালিকায় রয়েছেন।

এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জাতীয় পর্যায়ে সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

নাগরিক সেবার গুরুত্বপূর্ণ এ খাতে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুনের অর্জন উপজেলা প্রশাসনের জন্য এক অনন্য স্বীকৃতি। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা এবং জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ সাফল্য বিশেষ তাৎপর্য বহন করে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ নিয়ে লেখা গ্রন্থ ‘জুলাইগাঁথা’ এর মোড়ক উন্মোচন ববিতে ছাত্রদল নেতা-কর্মীর ওপর হামলায় নি/ষিদ্ধ ছাত্রলীগকর্মী তাজ গ্রেফতার আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রণ পেলেন পবিপ্রবির উপ-উপাচার্য বিশ্ববাজারে আরও কমতে পারে স্বর্ণের দাম চবিতে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ নতুন প্রধান তথ্য কমিশনার ও জাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি ২০–২১ জানুয়ারি স্মার্ট কৃষি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করবে খুকৃবি ডিআরইউর সদস্য হলেন চাঁদপুরের কৃতী সন্তান মহিউদ্দিন রাব্বানী চবির আবদুর রব হল সংসদের উদ্যোগে ৩০০ শিক্ষার্থীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা পবিপ্রবি পরিদর্শন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চবিতে নিলসের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা, নতুন সভাপতি তানবীর চবিতে ২৪ ঘণ্টা রক্তদাতা খুঁজতে ‘CU BloodLink’ উদ্যোগ জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় কেস কম্পিটিশন ‘ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর গ্র্যান্ড ফিনালে সম্পন্ন পবিপ্রবিতে অ্যাকাউন্টস অটোমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ও স্যালারি বিলিং সফ্টওয়ারের উদ্বোধন চবির ফারহাদ হল ডিবেটিং ক্লাবের কমিটি ঘোষণা, সভাপতি শাকিল সম্পাদক রাসেল চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদন ও ডিজিটাল ট্রেসেবিলিটি জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ১৩৩ মেগাওয়াট উৎপাদনের সম্ভাবনা, বিনিয়োগ সুরক্ষার দাবি ক্যাবের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর, নতুন সময়সীমা ২৫ অক্টোবর