খুঁজুন
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবির সঙ্গে চার শিল্পপ্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
পবিপ্রবির সঙ্গে চার শিল্পপ্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই

বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ওয়ার্কশপ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে চারটি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বিশ্ববিদ্যালয়টি।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে ‘ব্রিজিং একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি: ফস্টারিং ইনোভেশন, কোলাবোরেশন অ্যান্ড মিউচুয়াল ডেভেলপমেন্ট’ শীর্ষক এ কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মুহাম্মদ ইকবাল এবং পবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।
কর্মশালায় গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে তারুণ্যের ভাবনা নিয়েও মতবিনিময়ের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রেফকো ফার্মাসিউটিক্যালস, খান ওয়াহাব শফিক রহমান অ্যান্ড কোম্পানি এবং প্রকৌশলী এম এ হক অ্যান্ড কোম্পানির সঙ্গে পবিপ্রবির সমঝোতা স্মারক সই হয়। আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি সইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়।

অনুষ্ঠানে বায়ার ক্রপ সায়েন্স, আজমত গ্রুপ, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, রেনাটা পিএলসি, সেভ দ্য চিলড্রেন, জাগো নারী, বিশ্বব্যাংক গ্রুপ, কারিতাস বাংলাদেশ, কেমিন, রেনাটা অ্যানিমেল হেলথ, লালতীর সিড লিমিটেড, নেসলে বাংলাদেশ, অমৃত কনজ্যুমার ফুড প্রোডাক্টস, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ, প্রাণ-আরএফএল গ্রুপ ও এগ্রিপ্লাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, বিশ্ববিদ্যালয়ের জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনকে শিল্প ও সমাজের বাস্তব প্রয়োজনের সঙ্গে যুক্ত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

তিনি বলেন, পবিপ্রবিকে গবেষণা, উদ্ভাবন ও শিল্পসম্পৃক্ততার কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারণ করা হবে।

উপাচার্য আরও বলেন, একাডেমিয়া ও শিল্পখাতের কার্যকর সহযোগিতা গবেষণার ফলাফল বাস্তবে প্রয়োগের পথ সুগম করবে এবং প্রযুক্তি স্থানান্তরের নতুন সুযোগ তৈরি করবে।

বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি ও ফলপ্রসূ অংশীদারত্ব গড়ে তুলতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ সাফল্যের স্বীকৃতি পেয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের কার্যক্রমের মূল্যায়নে চট্টগ্রাম বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার তালিকায় স্থান পেয়েছেন তিনি।

একই মূল্যায়নে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা ও হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামও সেরাদের তালিকায় রয়েছেন।

এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জাতীয় পর্যায়ে সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

নাগরিক সেবার গুরুত্বপূর্ণ এ খাতে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুনের অর্জন উপজেলা প্রশাসনের জন্য এক অনন্য স্বীকৃতি। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা এবং জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ সাফল্য বিশেষ তাৎপর্য বহন করে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ নিয়ে লেখা গ্রন্থ ‘জুলাইগাঁথা’ এর মোড়ক উন্মোচন ববিতে ছাত্রদল নেতা-কর্মীর ওপর হামলায় নি/ষিদ্ধ ছাত্রলীগকর্মী তাজ গ্রেফতার আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রণ পেলেন পবিপ্রবির উপ-উপাচার্য বিশ্ববাজারে আরও কমতে পারে স্বর্ণের দাম চবিতে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ নতুন প্রধান তথ্য কমিশনার ও জাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি ২০–২১ জানুয়ারি স্মার্ট কৃষি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করবে খুকৃবি ডিআরইউর সদস্য হলেন চাঁদপুরের কৃতী সন্তান মহিউদ্দিন রাব্বানী চবির আবদুর রব হল সংসদের উদ্যোগে ৩০০ শিক্ষার্থীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা পবিপ্রবি পরিদর্শন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চবিতে নিলসের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা, নতুন সভাপতি তানবীর চবিতে ২৪ ঘণ্টা রক্তদাতা খুঁজতে ‘CU BloodLink’ উদ্যোগ জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় কেস কম্পিটিশন ‘ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর গ্র্যান্ড ফিনালে সম্পন্ন পবিপ্রবিতে অ্যাকাউন্টস অটোমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ও স্যালারি বিলিং সফ্টওয়ারের উদ্বোধন চবির ফারহাদ হল ডিবেটিং ক্লাবের কমিটি ঘোষণা, সভাপতি শাকিল সম্পাদক রাসেল চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদন ও ডিজিটাল ট্রেসেবিলিটি জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ১৩৩ মেগাওয়াট উৎপাদনের সম্ভাবনা, বিনিয়োগ সুরক্ষার দাবি ক্যাবের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর, নতুন সময়সীমা ২৫ অক্টোবর