খুঁজুন
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

সফিকুল ইসলাম, পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

সফিকুল ইসলাম ও মুশতাক আহমেদ। (ফাইল ছবি)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাংবাদিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন–২০২৬-এর ফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ ও খবর বেলা’র প্রতিনিধি সফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক মানবজমিনের প্রতিনিধি মুশতাক আহমেদ।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পবিপ্রবি সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ চলে। সমিতির অধিকাংশ সদস্য ভোটে অংশগ্রহণ করেন।

ভোটগ্রহণ ও গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং অপর তিন নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশ করা হয়। অন্য তিন কমিশনার হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. খোকন হোসেন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি পদে দৈনিক সকালের সময়ের মাহাদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের মো. ফাহিম এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক তৃতীয় মাত্রার মো. জয় ভাঙ্গী নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক হয়েছেন দৈনিক স্বদেশের কণ্ঠের মোফাসসেরুল হক তন্ময়, আর প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন দৈনিক অগ্রদূতের ফারহান সাদিক রাহাত।

এ ছাড়া দপ্তর সম্পাদক পদে ঢাকা ইনসাইটের মেহেদী হাসান সাগর, সহ-দপ্তর সম্পাদক পদে ক্যাম্পাস রিপোর্টের মোহাম্মদ সফিউল্লাহ নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য-১ পদে বাংলাদেশ নিউজ ২৪-এর তাবরিজ আল আমিন এবং কার্যকরী সদস্য-২ পদে পাবলিকিয়ান টুডের মাসুদা আক্তার রিফা জায়গা পেয়েছেন।

সাধারণ সম্পাদক মুশতাক আহমেদ বলেন, “সংগঠনের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা, যাঁরা আমাদের ওপর আস্থা রেখেছেন। সবাইকে সঙ্গে নিয়ে সমিতিকে আরও গতিশীল ও সুসংগঠিত করাই আমাদের লক্ষ্য। সবার সহযোগিতায় পবিপ্রবি সাংবাদিক সমিতিকে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলব।”

নবনির্বাচিত সভাপতি সফিকুল ইসলাম বলেন, “আমাদের ওপর আস্থা রেখে পবিপ্রবি সাংবাদিক সমিতির দায়িত্ব দেওয়ার জন্য সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। আমরা সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সংবাদ জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করব। ‘সত্য প্রকাশে আপোসহীন’ এ স্লোগানকে আরো শক্তিশালী করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান বলেন,” এই নির্বাচনের মাধ্যমে নবনির্বাচিত কমিটির পথচলা আরও সহজ হবে বলে আশা করি। আপনারা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের অব্যক্ত কথাগুলো নিয়মিত তুলে ধরার কাজ চলমান রাখবেন। নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।”

জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ সাফল্যের স্বীকৃতি পেয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের কার্যক্রমের মূল্যায়নে চট্টগ্রাম বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার তালিকায় স্থান পেয়েছেন তিনি।

একই মূল্যায়নে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা ও হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামও সেরাদের তালিকায় রয়েছেন।

এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জাতীয় পর্যায়ে সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

নাগরিক সেবার গুরুত্বপূর্ণ এ খাতে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুনের অর্জন উপজেলা প্রশাসনের জন্য এক অনন্য স্বীকৃতি। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা এবং জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ সাফল্য বিশেষ তাৎপর্য বহন করে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ নিয়ে লেখা গ্রন্থ ‘জুলাইগাঁথা’ এর মোড়ক উন্মোচন ববিতে ছাত্রদল নেতা-কর্মীর ওপর হামলায় নি/ষিদ্ধ ছাত্রলীগকর্মী তাজ গ্রেফতার আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রণ পেলেন পবিপ্রবির উপ-উপাচার্য বিশ্ববাজারে আরও কমতে পারে স্বর্ণের দাম চবিতে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ নতুন প্রধান তথ্য কমিশনার ও জাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি ২০–২১ জানুয়ারি স্মার্ট কৃষি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করবে খুকৃবি ডিআরইউর সদস্য হলেন চাঁদপুরের কৃতী সন্তান মহিউদ্দিন রাব্বানী চবির আবদুর রব হল সংসদের উদ্যোগে ৩০০ শিক্ষার্থীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা পবিপ্রবি পরিদর্শন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চবিতে নিলসের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা, নতুন সভাপতি তানবীর চবিতে ২৪ ঘণ্টা রক্তদাতা খুঁজতে ‘CU BloodLink’ উদ্যোগ জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় কেস কম্পিটিশন ‘ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর গ্র্যান্ড ফিনালে সম্পন্ন পবিপ্রবিতে অ্যাকাউন্টস অটোমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ও স্যালারি বিলিং সফ্টওয়ারের উদ্বোধন চবির ফারহাদ হল ডিবেটিং ক্লাবের কমিটি ঘোষণা, সভাপতি শাকিল সম্পাদক রাসেল চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদন ও ডিজিটাল ট্রেসেবিলিটি জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ১৩৩ মেগাওয়াট উৎপাদনের সম্ভাবনা, বিনিয়োগ সুরক্ষার দাবি ক্যাবের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর, নতুন সময়সীমা ২৫ অক্টোবর