ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শনে পবিপ্রবির ভিসি ড. এস. এম. হেমায়েত জাহান
নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ইস্রাফীলের আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর ও জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে পৌঁছালে পবিপ্রবির ভিসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ইস্রাফীল।
পরিদর্শনকালে ড. এস. এম. হেমায়েত জাহান ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ও স্থায়ী ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তিনি আগামী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ও শ্রেণি কার্যক্রমের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পরে পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পৈতৃক বাসভবন পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রপতির ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।








আপনার মতামত লিখুন