খুঁজুন
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে ২৪ ঘণ্টা রক্তদাতা খুঁজতে ‘CU BloodLink’ উদ্যোগ

চবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
চবিতে ২৪ ঘণ্টা রক্তদাতা খুঁজতে ‘CU BloodLink’ উদ্যোগ

আবদুল্লাহ আল নোমান ও ইমতিয়াজ জাবেদ। (ফাইল ছবি)

জরুরি প্রয়োজনে সহজে রক্তদাতা খুঁজে পেতে ‘CU BloodLink’ নামে একটি ওয়েবসাইট তৈরির উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রচার সম্পাদক ও চাকসুর শাহজালাল হল সংসদের এজিএস ইমতিয়াজ জাবেদ। উদ্যোগটি বাস্তবায়নে সহযোগিতা করেছেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ ও প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতে একটি অনলাইন ডেটাবেজ তৈরি এবং এর মাধ্যমে ২৪ ঘণ্টা রক্তদাতা খুঁজে পাওয়ার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য।

ইমতিয়াজ জাবেদ জানান, একদিন গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই তাঁর মায়ের জন্য জরুরি রক্তদাতা খুঁজতে তাঁকে ফোন করেন। কিন্তু গভীর রাতে ঘুমিয়ে থাকায় তিনি তাৎক্ষণিকভাবে সহযোগিতা করতে পারেননি। পরে জানতে পারেন, রক্তদাতা না পাওয়ায় ওই ব্যক্তির মা মারা গেছেন। ঘটনাটি তাঁকে গভীরভাবে নাড়া দেয়। এরপর থেকেই জরুরি মুহূর্তে সহজে রক্তদাতা খুঁজে পাওয়ার একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি।

ইমতিয়াজ জাবেদ বলেন, গত দুই বছর ধরে ব্যক্তিগত উদ্যোগে রক্তদাতা সংগ্রহ এবং রক্তের প্রয়োজনে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন তিনি। এ সময় বেশ কিছু রক্তদাতার তথ্য নিয়ে একটি ডেটাবেজও তৈরি করেন। এর মাধ্যমে বিভিন্ন সময়ে অসংখ্য মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছেন।

সেই উদ্যোগকে আরও সংগঠিত ও কার্যকর করতে ‘CU BloodLink’ ওয়েবসাইট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়েবসাইটটির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের রক্তের গ্রুপ ও প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করতে পারবেন। পরে নিজের অ্যাকাউন্টে লগইন করে প্রয়োজন অনুযায়ী রক্তদাতা খুঁজে পাওয়ার সুযোগ থাকবে।

এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইমতিয়াজ জাবেদ।

তিনি বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার মানুষের জীবন বাঁচানোর পথ সহজ করতে পারে। রক্তের অভাবে যেন কোনো পরিবারকে প্রিয়জন হারাতে না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওয়েবসাইটে নিবন্ধন করে রক্তদাতা হিসেবে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ সাফল্যের স্বীকৃতি পেয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের কার্যক্রমের মূল্যায়নে চট্টগ্রাম বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার তালিকায় স্থান পেয়েছেন তিনি।

একই মূল্যায়নে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা ও হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামও সেরাদের তালিকায় রয়েছেন।

এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জাতীয় পর্যায়ে সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

নাগরিক সেবার গুরুত্বপূর্ণ এ খাতে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুনের অর্জন উপজেলা প্রশাসনের জন্য এক অনন্য স্বীকৃতি। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা এবং জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ সাফল্য বিশেষ তাৎপর্য বহন করে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ নিয়ে লেখা গ্রন্থ ‘জুলাইগাঁথা’ এর মোড়ক উন্মোচন ববিতে ছাত্রদল নেতা-কর্মীর ওপর হামলায় নি/ষিদ্ধ ছাত্রলীগকর্মী তাজ গ্রেফতার আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রণ পেলেন পবিপ্রবির উপ-উপাচার্য বিশ্ববাজারে আরও কমতে পারে স্বর্ণের দাম চবিতে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ নতুন প্রধান তথ্য কমিশনার ও জাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি ২০–২১ জানুয়ারি স্মার্ট কৃষি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করবে খুকৃবি ডিআরইউর সদস্য হলেন চাঁদপুরের কৃতী সন্তান মহিউদ্দিন রাব্বানী চবির আবদুর রব হল সংসদের উদ্যোগে ৩০০ শিক্ষার্থীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা পবিপ্রবি পরিদর্শন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চবিতে নিলসের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা, নতুন সভাপতি তানবীর চবিতে ২৪ ঘণ্টা রক্তদাতা খুঁজতে ‘CU BloodLink’ উদ্যোগ জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় কেস কম্পিটিশন ‘ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর গ্র্যান্ড ফিনালে সম্পন্ন পবিপ্রবিতে অ্যাকাউন্টস অটোমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ও স্যালারি বিলিং সফ্টওয়ারের উদ্বোধন চবির ফারহাদ হল ডিবেটিং ক্লাবের কমিটি ঘোষণা, সভাপতি শাকিল সম্পাদক রাসেল চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদন ও ডিজিটাল ট্রেসেবিলিটি জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ১৩৩ মেগাওয়াট উৎপাদনের সম্ভাবনা, বিনিয়োগ সুরক্ষার দাবি ক্যাবের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর, নতুন সময়সীমা ২৫ অক্টোবর