খুঁজুন
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে নিলসের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা, নতুন সভাপতি তানবীর

চবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
চবিতে নিলসের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা, নতুন সভাপতি তানবীর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টসের (নিলস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৬-২৭ বর্ষের নতুন গভর্নিং বোর্ড ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. তানবীর এম ফাহিম, সাধারণ সম্পাদক সানজিদা নাজনীন ঊর্মি এবং সিনিয়র সহসভাপতি সৈয়দা সাদিয়া যাহারা।

রবিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের ইনোভেশন হাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিলস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের সভাপতি বায়েজিদ হোসাইন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সামিহা হক শাহী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিলস বাংলাদেশের জাতীয় বোর্ডের সভাপতি ফজলে রাব্বি তাওহীদ। স্বাগত বক্তব্য দেন নিলস বাংলাদেশের সাধারণ সম্পাদক ইতমিনান মনির বাসিলিস। এ সময় সংগঠনটির সহসভাপতি রাকিবুল হক উপস্থিত ছিলেন।

এ ছাড়া নিলস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের সাবেক কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কোষাধ্যক্ষ জান্নাতুল আনান, সাবেক মুট উইংপ্রধান আলি হুসাইনসহ অন্যরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৫-২৬ বর্ষের গভর্নিং বোর্ডের সদস্যদের সম্মাননা জানানো হয়। পরে ২০২৬-২৭ বর্ষের নতুন গভর্নিং বোর্ড ঘোষণা করা হয়।

নতুন বোর্ডের সভাপতি মো. তানবীর এম ফাহিম, সাধারণ সম্পাদক সানজিদা নাজনীন ঊর্মি এবং সিনিয়র সহসভাপতি সৈয়দা সাদিয়া যাহারা। পরে নতুন গভর্নিং বোর্ডের সদস্যদের শপথ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ সাফল্যের স্বীকৃতি পেয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের কার্যক্রমের মূল্যায়নে চট্টগ্রাম বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার তালিকায় স্থান পেয়েছেন তিনি।

একই মূল্যায়নে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা ও হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামও সেরাদের তালিকায় রয়েছেন।

এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জাতীয় পর্যায়ে সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

নাগরিক সেবার গুরুত্বপূর্ণ এ খাতে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুনের অর্জন উপজেলা প্রশাসনের জন্য এক অনন্য স্বীকৃতি। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা এবং জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ সাফল্য বিশেষ তাৎপর্য বহন করে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ নিয়ে লেখা গ্রন্থ ‘জুলাইগাঁথা’ এর মোড়ক উন্মোচন ববিতে ছাত্রদল নেতা-কর্মীর ওপর হামলায় নি/ষিদ্ধ ছাত্রলীগকর্মী তাজ গ্রেফতার আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রণ পেলেন পবিপ্রবির উপ-উপাচার্য বিশ্ববাজারে আরও কমতে পারে স্বর্ণের দাম চবিতে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ নতুন প্রধান তথ্য কমিশনার ও জাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি ২০–২১ জানুয়ারি স্মার্ট কৃষি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করবে খুকৃবি ডিআরইউর সদস্য হলেন চাঁদপুরের কৃতী সন্তান মহিউদ্দিন রাব্বানী চবির আবদুর রব হল সংসদের উদ্যোগে ৩০০ শিক্ষার্থীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা পবিপ্রবি পরিদর্শন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চবিতে নিলসের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা, নতুন সভাপতি তানবীর চবিতে ২৪ ঘণ্টা রক্তদাতা খুঁজতে ‘CU BloodLink’ উদ্যোগ জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় কেস কম্পিটিশন ‘ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর গ্র্যান্ড ফিনালে সম্পন্ন পবিপ্রবিতে অ্যাকাউন্টস অটোমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ও স্যালারি বিলিং সফ্টওয়ারের উদ্বোধন চবির ফারহাদ হল ডিবেটিং ক্লাবের কমিটি ঘোষণা, সভাপতি শাকিল সম্পাদক রাসেল চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদন ও ডিজিটাল ট্রেসেবিলিটি জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ১৩৩ মেগাওয়াট উৎপাদনের সম্ভাবনা, বিনিয়োগ সুরক্ষার দাবি ক্যাবের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর, নতুন সময়সীমা ২৫ অক্টোবর