খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ বছরে ৩৪ বার রক্ত দিয়েছেন ঢাবি শিক্ষার্থী খালিদ, স্বপ্ন ১০০ তম পূর্ণ করা

খবর বেলা ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ণ
২৩ বছরে ৩৪ বার রক্ত দিয়েছেন ঢাবি শিক্ষার্থী খালিদ, স্বপ্ন ১০০ তম পূর্ণ করা

‘যে শহরে মানুষ ৫০০ গ্রাম পানি কিনতে ২০ টাকা খরচ করে, সেই শহরে আমি বিনামূল্যে রক্ত দান করছি, এ উপলব্ধিই আমাকে আত্মিক প্রশান্তি দেয়। মানুষ জন্মদিনে কেক কেটে তা উদযাপন করে। আর আমি ৪টি জন্মদিন রক্ত দিয়ে উদযাপন করেছি।’ কথাগুলো বলছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী খালিদ হাসান।

তিনি বর্তমানে অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছেন। উচ্চমাধ্যমিক থেকেই তার রক্ত দেওয়া শুরু হয়েছিল। তখন থেকে শুরু করে অনার্সের এই ৪ বছরে তিনি মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে বিভিন্ন সময়ে ৩৪ বার রক্ত দিয়েছেন, এর মধ্যে ১৮ বার শুধু প্লাটিলেটই। তার লক্ষ্য নিয়মিত রক্ত দিয়ে ১০০তম বার পূর্ণ করা।

খালিদ হাসানের সঙ্গে কথা বলে জানা গেছে, খালিদ তার মায়ের অনুপ্রেরণায়ই মুমূর্ষু রোগীদেরকে নিয়মিত রক্ত ও প্লাটিলেট দিয়ে যাচ্ছেন। রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোর মধ্যে অনেক সওয়াব বা কল্যাণ নিহিত রয়েছে বলে মা তার ছেলে খালিদকে সবসময় অনুপ্রাণিত করেন। যার কারণে, সুস্থতা যতদিন থাকবে, ততদিন মায়ের এ অনুপ্রেরণাকে মনে-প্রাণে ধারণ করে রক্ত দিয়ে নিজেকে মানুষের তরে বিলিয়ে দিতে পণ করেছেন খালিদ। রক্ত দেওয়া যেন তার কাছে একপ্রকার নেশায় পরিণত হয়ে গেছে।

রক্ত দেওয়ার শুরুটা কীভাবে হল, এ বিষয়ে জানিয়ে খালিদ হাসান বলেন, শুরুটা হয়েছিল কলেজে পড়াকালীন সময়ে, যখন সরকারি বিজ্ঞান কলেজের প্রথম বর্ষে পড়ি। একদিন সিনিয়র ভাইয়েরা বললেন, একজন রোগীর জন্য রক্ত প্রয়োজন। আমি রাজি হয়ে প্রস্তুতও হয়েছিলাম, কিন্তু রাত ১টার সময় বাসা থেকে বের হওয়ার মুহূর্তে শুনলাম, রক্ত ম্যানেজ হয়ে গেছে। এরপর এক হাসপাতালে পাঁচ ঘণ্টা বসে থেকেও রক্ত দিতে পারিনি। অবশেষে চতুর্থ ডাক পেয়ে ঢাকা মেডিকেলে প্রথমবারের মতো রক্ত দিতে সক্ষম হই। সেই মুহূর্ত থেকে রক্তদান আমার কাছে অন্যরকম ভালোলাগা কাজ শুরু করে। এরপর থেকে প্রায় চার মাস অন্তর ফেসবুকে পোস্ট দিয়ে রোগী খুঁজে বের করে নিয়মিত রক্ত দিতে শুরু করি। মানুষের উপকার করছি ভেবেই ভেতরে ভেতরে প্রচণ্ড ভালো লাগত। ধীরে ধীরে রক্তদান আমার নেশায় পরিণত হল।

বিশ্ববিদ্যালয় জীবনের গল্প শেয়ার করে খালিদ বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর যোগ দেই স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাধনে’। আগ্রহ আর উৎসাহে প্রথম মাসেই পাই সেরা রক্ত সংগ্রহকারীর পুরস্কার। তখন আমি নিজে লাল রক্ত দেওয়ার পাশাপাশি প্লাটিলেট দেওয়াও শুরু করি। যদিও ক্যাম্পাস সাংবাদিকতার ব্যস্ততার কারণে বাধনে সক্রিয়ভাবে থাকতে পারিনি, তবুও হল বাধনের দায়িত্বে যারা এসেছেন, তারা আমার নাম মনে রাখেন। কবে আমি রক্ত দিয়েছি, সেটাও অনেকে খেয়াল রাখেন। মাস পার হলেই সিনিয়র বা বন্ধুরা বলেন- “রোগী আছে, রক্ত দিতে পারবি?” আমিও সকল ব্যস্ততা একপাশে রেখে রাজি হয়ে যাই।

রক্ত দিয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনা বর্ণনা করে খালিদ বলেন, একসময় টানা তিনবার রক্ত দিতে গিয়ে ‘রিজেকশন’ দেখতে হলো। ডাক্তার জানালেন, আমার হিমোগ্লোবিন কমে গেছে। তাই টানা আট মাস রক্ত দেওয়া বন্ধ রাখলাম। ঠিকঠাক খাওয়াদাওয়া করে আবার সিদ্ধান্ত নিলাম, এবার থেকে নিয়মিত প্লাটিলেট দেবো। এরপর থেকে প্রতি মাসে অন্তত একবার প্লাটিলেট দান চালিয়ে যাচ্ছি। আমি ভাবি, যে শহরে মানুষ ৫০০ গ্রাম পানি কিনতে ২০ টাকা খরচ করে, সেই শহরে আমি বিনামূল্যে রক্ত দান করছি- এ উপলব্ধিই আমাকে আত্মিক প্রশান্তি দেয়।

মায়ের অনুপ্রেরণায় রক্তদান করছেন জানিয়ে তিনি বলেন, মানুষ জন্মদিনে কেক কেটে উদযাপন করে। আর আমি ৪টি জন্মদিনে রক্ত দিয়ে উদযাপন করেছি। এর ভেতরেই খুঁজে পাই মানসিক শান্তি। আমার অনুপ্রেরণা আমার প্রিয় মমতাময়ী আম্মা। তিনি সবসময় বলেন- “রক্ত দেওয়ার চেয়ে সওয়াবের আর কী হতে পারে?” প্রতিবার রক্ত দেওয়ার সময় বেডে শোয়ার সঙ্গে সঙ্গেই কানে বাজে আম্মার সেই কথা। আর আমি নতুন করে চেষ্টা করি, আল্লাহর অনুগ্রহে একজন রোগীকে বাঁচিয়ে তোলার ক্ষুদ্র অংশীদার হতে। এই অচেনা শহরে একজন অপরিচিতকে সাহায্য করে যেতে। যাদের দোয়ায় দুনিয়া ও আখেরাতে হয়তো আল্লাহ আমাকে মুক্তি দিবেন।

নিয়মিত রক্তদানের পণ করে খালিদ বলেন, এখন পর্যন্ত ৩৪ বার রক্ত দান করেছি, যার মধ্যে ১৮ বার প্লাটিলেট। আমার লক্ষ্য- শতবার রক্তদান পূর্ণ করা। যতদিন সুস্থ আছি, চেষ্টা করবো নিজেকে মানুষের তরে বিলিয়ে দিতে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা