শর্ত পূরণ করেছে এনসিপি ও জাতীয় লীগ: ইসি
১৪৩ দলের মধ্যে দুইটির নিবন্ধন চূড়ান্ত পথে, ৭ দল বাতিল, ৯টির কার্যকারিতা যাচাই চলছে
নিবন্ধনের শর্ত পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ— জানালো নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, দুটি দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। তবে নিবন্ধনের বিজ্ঞপ্তি পরবর্তীতে প্রকাশ করা হবে।
তিনটি রাজনৈতিক দল এখনো কমিশনের পর্যবেক্ষণে রয়েছে:
বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ–শাহজাহান সিরাজ)
এছাড়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আদালতের রায়ের ভিত্তিতে নিবন্ধন পাবে বলে জানিয়েছেন তিনি।
৯টি দলের কার্যকারিতা নিয়ে আরও তদন্ত করবে কমিশন। এগুলো হলো: আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ
বাতিল হওয়া দল-
২২টি দলের মাঠ পর্যায়ের তদন্ত শেষে ৭টি দলের আবেদন বাতিল করেছে ইসি। সেগুলো হলো— ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী–সিপিবি এম), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি, নতুন বাংলাদেশ পার্টি
মোট আবেদন-
এবার নির্বাচন কমিশনে ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে তদন্ত করা হয়।








আপনার মতামত লিখুন