খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের হুমকি-হামলার শঙ্কার মধ্যেই গাজার অভিমুখে ফ্লোটিলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১১:০৬ অপরাহ্ণ
ইসরায়েলের হুমকি-হামলার শঙ্কার মধ্যেই গাজার অভিমুখে ফ্লোটিলা

ইসরায়েলের কঠোর হুমকি ও বাধা সত্ত্বেও গাজার উদ্দেশে এগিয়ে যাচ্ছে ক্ষুধার্ত বাসিন্দাদের জন্য ত্রাণবাহী জাহাজ বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’।

বুধবার স্থানীয় সময় সকালে বহরের এক কর্মী, প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনালের সহসাধারণ সমন্বয়কারী ডেভিড অ্যাডলার, সামাজিক যোগাযোগমাধ্যমে জানান—ফ্লোটিলা ইতোমধ্যে গাজা থেকে মাত্র ১২০ নটিক্যাল মাইল (২২২ কিমি) দূরে অবস্থান করছে এবং ইসরায়েলের নৌবাহিনী ঘেরাও করার চেষ্টা করছে। তিনি সতর্ক করেন, “এটাই হয়তো আমার শেষ চিঠি।”

ইসরায়েলের প্রস্তুতি-

ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, ফ্লোটিলা ঠেকাতে আশদোদ বন্দরে মোতায়েন করা হয়েছে প্রায় ৫০০ পুলিশ সদস্য। প্রস্তুত রাখা হয়েছে হাসপাতাল। নৌবাহিনীর এলিট স্পেশাল ফোর্স শায়েতেত-১৩ জাহাজগুলো নিয়ন্ত্রণ নেবে বলে ধারণা করা হচ্ছে। যাত্রীদের কেউ আদেশ না মানলে তাদের গ্রেপ্তার বা এমনকি জাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

কর্মীদের শঙ্কা-

ফ্লোটিলায় থাকা বিভিন্ন কর্মী জানিয়েছেন—

রাতভর জাহাজগুলোকে ঘিরে ভয় দেখানো হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ও লাইভস্ট্রিম অচল করে দেওয়া হয়েছিল। কিছু জাহাজ আলো নিভিয়ে ঘেরাও করেছে। ক্রুরা আতঙ্কে রাত জেগে কাটিয়েছেন। ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্কের নৌবাহিনী সহায়তা দিচ্ছে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া-

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফ্লোটিলার সুরক্ষার আহ্বান জানিয়েছে। অস্ট্রেলিয়া, ফ্রান্স ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো উদ্বেগ প্রকাশ করেছেন। পোপ লিও চতুর্দশ বলেছেন, “মানবিক মিশনে সহিংসতা মেনে নেওয়া যাবে না।”

জাহাজে আছেন ৪৪টি দেশের ৪৯৭ জন যাত্রী, যাদের মধ্যে রয়েছেন পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ ও নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা।

সর্ববৃহৎ সামুদ্রিক মিশন-

গত ৩১ আগস্ট স্পেন থেকে যাত্রা করা ফ্লোটিলা এখন পর্যন্ত গাজার উদ্দেশে পাঠানো সবচেয়ে বড় মানবিক মিশন। এতে রয়েছে ৪৪টি জাহাজ ও প্রায় ৫০০ যাত্রী। জুন ও জুলাইতে গাজায় প্রবেশের দুটি প্রচেষ্টা ইসরায়েল আটকে দিয়েছিল। সূত্র: বিবিসি, আল জাজিরা

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা