খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে উধাও জনতা ব্যাংকের ম্যানেজার

ঈশ্বরদী প্রতিনিধি (পাবনা):
প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ২:১৯ অপরাহ্ণ
১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে উধাও জনতা ব্যাংকের ম্যানেজার

জনতা ব্যাংক পিএলসি’র পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) দুপুরে ব্যাংকের নগদ অর্থ নিয়ে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ঘটনাটি জানাজানি হওয়ার পর ব্যাংক কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জনতা ব্যাংক ঈশ্বরদী কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মোহছানাতুল হক জিডিতে উল্লেখ করেন, রোববার সকাল ১১টা ৩৫ মিনিটে পাকশী শাখার ম্যানেজার খালেদ সাইফুল্লাহ কর্পোরেট শাখা থেকে ১ কোটি টাকা নগদে গ্রহণ করেন। এর আগে সকাল ১১টা ১৫ মিনিটে দাশুড়িয়া বাজার শাখা থেকে আরও ৩০ লাখ টাকা উত্তোলন করেন তিনি। নগদ অর্থ হস্তান্তরের সময় আনসার সদস্য মাহবুব তার সঙ্গে ছিলেন।

সব প্রক্রিয়া সম্পন্ন করে বেলা ১১টা ৪৫ মিনিটে খালেদ সাইফুল্লাহ আনসার সদস্য মাহবুব ও চালক ইসমাইল হোসেনকে নিয়ে প্রাইভেটকারে পাকশীর উদ্দেশ্যে রওনা দেন। তবে পরে তিনি শাখায় আর পৌঁছাননি, আর তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

বিকাল ৩টা ৩০ মিনিটে পাকশী শাখার কর্মকর্তারা জানতে পারেন, ম্যানেজার এখনও শাখায় আসেননি। এরপর ব্যাংক কর্মকর্তারা স্থানীয় পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করেন এবং থানায় জিডি করেন।

দাশুড়িয়া শাখার ম্যানেজার শাহিনুর রহমান বলেন, “নিয়ম মেনে টাকা হস্তান্তর করা হয়েছে। এরপর কী হয়েছে, আমরা জানি না।”

আনসার সদস্য মাহবুব জানান, “ঈশ্বরদী ব্র্যাক ব্যাংকের সামনে পৌঁছে খালেদ সাইফুল্লাহ আমাকে গাড়ি থেকে নামতে বলেন। আমি নেমে যাই, এরপর তিনি গাড়ি নিয়ে চলে যান।”

নিখোঁজ ম্যানেজারের স্ত্রী দিলরুবা বেগম বলেন, “প্রতিদিনের মতো তিনি সকালে ব্যাংকে গেছেন। বিকেলে ব্যাংক কর্মকর্তারা এসে জানান, উনি নিখোঁজ। মোবাইল বন্ধ। আমরা নিশ্চিত নই, তিনি স্বেচ্ছায় কোথাও গেছেন নাকি কেউ তাঁকে গুম করেছে।”

জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন জোয়ার্দ্দার বলেন, “ঘটনাটি খুবই গুরুতর। আমরা প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছি।”

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর জানান, “বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, ঘটনাটি রহস্যজনক। এটি গুম, অপহরণ নাকি অর্থ আত্মসাৎ, তা নিয়ে এলাকাজুড়ে নানা আলোচনা চলছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা