খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ওয়াসায় দুর্নীতি বন্ধ ও বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৪:৫৭ অপরাহ্ণ
ঢাকা ওয়াসায় দুর্নীতি বন্ধ ও বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন

ঢাকা ওয়াসার সুপেয় পানি নিশ্চিতকরণ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় স্বাধীনতা পার্টি।
আজ শনিবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা ওয়াসার অনিয়ম-দুর্নীতি এখন সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। এর সঙ্গে জড়িত কর্মকর্তাদের দ্রুত তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধনের সভাপতিত্ব করেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজু। অনুষ্ঠানটি পরিচালনা করেন ড. এ আর খান। এসময় বক্তব্য রাখেন— ড. এ আর খানের পরিচাচলনায় বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা ওবায়দুল হক, জাস্টিজ পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ সৎ সংগ্রামী পার্টির চেয়ারম্যান মোবারক হোসেন বিজ্ঞানী, নারী নেত্রী এলিজা রহমান, জাতীয় স্বাধীনতা পার্টির ঢাকা উত্তরের সভাপতি জোয়ার্দার মঈনুল ইসলাম মিলন প্রমুখ।

সভাপতির বক্তব্যে মিজানুর রহমান মিজু বলেন, ঢাকা ওয়াসার সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। দুর্নীতিমুক্ত ওয়াসা গড়ে তুলতে হবে। কোনো অনিয়ম বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, ওয়াসার সচিবের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পাশাপাশি সাবেক প্রধান প্রকৌশলী সালাম বেপারীর বিরুদ্ধেও কোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে। অথচ তাকে ব্যবস্থাপনা পরিচালক পদে বসানোর পাঁয়তারা চলছে—যা অত্যন্ত উদ্বেগজনক।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় থেকে দুর্নীতি ঢুকে পড়েছে এই প্রতিষ্ঠানে। অন্তর্বর্তী সরকার আসার পর জনগণ ভেবেছিল ওয়াসা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক, কিন্তু এখনো একই চিত্র দেখা যাচ্ছে।

তারা দাবি জানান, অবিলম্বে একটি তদন্ত কমিটি গঠন করে দুর্নীতিবাজ কর্মকর্তা ও সচিবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে জনগণ প্রকৃত অর্থেই বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পায়।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা