টানা ৭ দফায় স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ১৬ হাজার টাকা ছাড়াল
৭ দফায় বেড়েছে মোট ২৩,৩৬৩ টাকা
দেশের বাজারে টানা ৭ দফায় স্বর্ণের দাম বেড়ে নতুন রেকর্ড গড়েছে। সর্বশেষ সমন্বয়ে ভরিপ্রতি ২ হাজার ৬১৩ টাকা বেড়েছে, ফলে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম বুধবার থেকে কার্যকর হবে।
নতুন দামের তালিকা- ২২ ক্যারেট স্বর্ণ (ভরি): ২,১৬,৩৩২ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ (ভরি): ২,০৬,৪৯৯ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ (ভরি): ১,৭৭,০০১ টাকা, সনাতন পদ্ধতি (ভরি): ১,৪৭,৩৫১ টাকা।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় এই নতুন সমন্বয় করা হয়েছে।
গত ১৩ অক্টোবর স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা নির্ধারণ করেছিল বাজুস।
এর আগে বিভিন্ন ধাপে বাড়তে বাড়তে মোট ২৩ হাজার ৩৬৩ টাকা বৃদ্ধি পেয়েছে।
দেশে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে: ২২ ক্যারেট রুপা (ভরি): ৬,২০৫ টাকা, ২১ ক্যারেট রুপা (ভরি): ৫,৯১৪ টাকা, ১৮ ক্যারেট রুপা (ভরি): ৫,০৭৪ টাকা, সনাতন পদ্ধতি রুপা (ভরি): ৩,৮০২ টাকা।







আপনার মতামত লিখুন