ভারত চাইলে বাংলাদেশ থেকে শিখতে পারে – সংখ্যালঘুদের অধিকার কীভাবে রক্ষা করা হয় : হাসনাত আবদুল্লাহ
সাম্প্রদায়িক বৈচিত্র্যকে দেশের শক্তি হিসেবে তুলে ধরে সম্প্রীতিনির্ভর বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, “এনসিপি ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থায় প্রাসঙ্গিকতা ও মূল্যবোধ ফিরিয়ে আনা হবে। সাম্প্রদায়িক বৈচিত্র্য ধারণ করেই আমরা দেশে সম্প্রীতি গড়ে তুলবো।”
সরকারের সমালোচনা করে এনসিপির এ নেতা বলেন,
“শেখ হাসিনা ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে তাঁবেদারদের জন্য প্রণোদনার ব্যবস্থা রেখেছিলেন। ইসলামপন্থিদের উনমানুষ বানিয়ে রাখা হয়েছে। পাশাপাশি ভারতীয় গণমাধ্যমের প্রভাবে দেশে অপসংস্কৃতির বিস্তার ঘটানো হয়েছে।”
এসময় তিনি দাবি করেন—
“ভারত চাইলে বাংলাদেশ থেকে শিখতে পারে—সংখ্যালঘুদের অধিকার কীভাবে রক্ষা করা হয়।”
তিনি আরও বলেন “দেশের শান্তি, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার জন্য ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শন অপরিহার্য।”







আপনার মতামত লিখুন