খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসিসিআই ও ডিএসইর মধ্যকার সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ
ডিসিসিআই ও ডিএসইর মধ্যকার সমঝোতা স্মারক সই

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর মধক্যার সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ডিএসই টাওয়ারে এই স্মরক সই হয়। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ ও ডিএসই চেয়ারম্যান মোমিনুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, ডিসিসিআই ও ডিএসই পুঁজিবাজারের স্বচ্ছতা, সক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগকারীর আস্থা জোরদারের লক্ষ্যে যৌথভাবে গবেষণা, সেমিনার, সিম্পোজিয়াম এবং নীতি সংলাপ আয়োজন করবে। পাশাপাশি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের মূলধন বাজারে অংশগ্রহণ সহজতর করতে সচেতনতামূলক কার্যক্রম ও সহজ মানদণ্ড প্রণয়নে এ অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, এই সমঝোতা স্মারক দুটো প্রতিষ্ঠানের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, উদ্ভাবন ও সহযোগিতার মাধ্যম, যা বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি আরও সুদৃঢ় করার একটি যৌথ অঙ্গীকার। তিনি আশা প্রকাশ করে বলেন, এই সহযোগিতার মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা হবে, যা পুঁজিবাজার ও বেসরকারিখাতের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে, বিশেষ করে এসএমই উদ্যোক্তাদের আর্থিক সংস্থান প্রাপ্তিতে সহায়তা করবে, যা টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করবে এবং জাতীয় উন্নয়নে আরও কার্যকর অবদান রাখতে সহযোগিতা করবে।

ডিএসই চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, এ স্মারকের মাধ্যমে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা এবং পুঁজিবাজার উন্নয়নে সহায়ক নীতিমালা প্রণয়নের কাজ সহজতর হবে। তিনি উল্লেখ করেন, এসএমই উদ্যোক্তারা পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে ভালো ভাবে অবগত নয়, দুটো প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তারা সেমিনার, কর্মশালা ও অন্যান্য আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে তালিকাভুক্তির প্রক্রিয়া ও ডিএসই’র দেওয়া সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারবেন।

ডিসিসিআই সিনিয়র সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, ডিএসই’র প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, এবং ডিসিসিআই ও ডিএসই’র পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’