খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত

মো রিফাত খান (বুটেক্স):
প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১০:৩৩ অপরাহ্ণ
বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) চারটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। শহীদ আজিজ হল, জি.এম.এ.জি ওসমানী হল, সৈয়দ নজরুল ইসলাম হলে প্রভোস্টদের মেয়াদ পূর্তি এবং বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হলে প্রভোস্টের অব্যাহতির কারণে এ দায়িত্ব প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. রাশেদা বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশ অনুযায়ী, শহীদ আজিজ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আহসান হাবীব। জি.এম.এ.জি ওসমানী হলের প্রভোস্ট হয়েছেন টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. দিলারা হোসেন। এছাড়া, সৈয়দ নজরুল ইসলাম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন ঐ হলের সহকারী প্রভোস্ট মো. মোতাকাব্বির হাসান।

নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. মো. আহসান হাবীব বলেন, “শহীদ আজিজ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করা আমার জন্য একটি গর্ব ও অত্যন্ত আনন্দের মুহূর্ত। এই হলের সাথেই জড়িয়ে আছে আমার ছাত্রজীবনের অগণিত স্মৃতি, স্বপ্ন এবং আত্মগঠনের অমূল্য অধ্যায়। একসময় আমি এই হলের আবাসিক শিক্ষার্থী ছিলাম— আর আজ একই হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ যেন সেই অতীতের সঙ্গে এক নতুন বন্ধন সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে আমরা শহীদ আজিজ হলকে একটি উত্তম ও আদর্শ আবাসিক হল হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো ইনশাআল্লাহ।”

অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, “জি.এম.এ.জি ওসমানী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার প্রতি যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, তার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। দায়িত্ব পালনে সর্বদা আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাই; জিএমএজি ওসমানী হলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। আমি সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে হলের সার্বিক শৃঙ্খলা রক্ষা, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করার চেষ্টা করব।”

তিনি আরও যোগ করেন, “শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল ও ইতিবাচক আবাসিক পরিবেশ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সহকর্মীবৃন্দ এবং শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি।”

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. দিলারা হোসেন বলেন, “আমি প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়ে সত্যিই কৃতজ্ঞ ও বিনম্র বোধ করছি। আগামীর পথচলা নিয়ে আমি উচ্ছ্বসিত এবং যারা আমার ওপর বিশ্বাস রেখেছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি নিষ্ঠা ও সততার সঙ্গে এই দায়িত্ব পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সহকারী অধ্যাপক মো. মোতাকাব্বির হাসান বলেন, “আলহামদুলিল্লাহ। সৈয়দ নজরুল ইসলাম হলের প্রভোস্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়াটা আমার জন্য এক বড় সম্মান ও গর্বের বিষয়। এটি কেবল একটি পদ নয়, বরং আমাদের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার এক সুবর্ণ সুযোগ। আমি সবার সহযোগিতায় একটি সুন্দর, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সচেষ্ট থাকব ইনশাআল্লাহ।”

নতুনভাবে নিয়োগপ্রাপ্ত প্রভোস্টগণ আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নিজ নিজ দায়িত্ব গ্রহণ করবেন এবং আগামী দুই বছরের জন্য অর্পিত দায়িত্ব পালন করবেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা