খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার ফাঁসির রায়ে কুবিতে মিষ্টি বিতরণ

কুবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১২:০৬ অপরাহ্ণ
শেখ হাসিনার ফাঁসির রায়ে কুবিতে মিষ্টি বিতরণ

জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের উচ্ছ্বাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।  

সোমবার (১৭ নভেম্বর) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয় মূল ফটকের সামনে এ মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়।

মিষ্টি বিতরণেনের আগে শিক্ষার্থীরা, ‘হাসিনার বিচার হবে, এই বাংলার সবাই জানে’, ‘ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘কুত্তা লীগের চামড়া, তুলে নিব আমরা,’ ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ ইত্যাদি স্লোগান দেন। এরপর আট কেজি মিষ্টি সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিল্লাল হোসেন বলেন, ‘আজকে ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায় দিয়েছে আদলত। এই রায় যদি কার্যকর হয় তাহলে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এবং এ রায় আমাদেরকে একটা বার্তা দেয় সেটা হচ্ছে ভবিষ্যতে কার কোনো সরকার ফ্যাসিস্ট হলে তাদেরও একই পরিণতি হবে।’

ফার্মেসী বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম ভুঁইয়া বলেন, ‘আজকে ২৪ এর যে এত এত রক্ত ঝরছে সেই রক্তের একটি ঋণ শোধ হলো। আমাদের শহিদদের পরিবার এতোদিন যে আর্তনাদের মধ্যে ছিল তাদের বলতে পারব খুনি হাসিনার ফাঁসির রায় হয়েছে। তবে, এটার চূড়ান্ত সফলতা আসবে যখন এটি কার্যকর হবে। যতদিন পর্যন্ত খুনি হাসিনার ফাঁসি হচ্ছে না আমার তাকিয়ে থাকব আর উল্লাসে মেতে উঠব। আমাদের এই উল্লাস কমবে না। আগামীতে কেউ স্বেরাচার হতে চাইলে এটা তাদের জন্য উদাহরণ হয়ে থাকবে। আমাদের সবার ভিতরে যে ফ্যাসিবাদী শক্তি আছে তা এই রায় দেখে দূর করতে হবে। ‘

লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষা হাসান অন্তর বলেন, ‘আপনাদেরকে বলতে চাই, আজকে যে রায় হয়েছে তা মাত্র যাত্রা শুরু করেছে। এটাই ইতিহাসের প্রথম পদক্ষেপ, যারা বাংলার জমিনে স্বৈরাচারের মাথা উঠাবে তাদের শাস্তি প্রকাশ্য মৃত্যুদণ্ড। আমরা চাই, ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। যার মাধ্যমে ইতিহাসে  দৃষ্টান্ত হয়ে থাকবে। নবাগত প্রজন্মকে আমি বলে দিতে চাই, স্বৈরাচারী খুনি হাসিনা ছিল একজন ফ্যাসিস্ট আর আওয়ামী লীগ ছিল একটা সন্ত্রাসী সংগঠন। যারা আমার ভাইবোনদের রক্ত চুষে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। আমরা খুনি হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

উল্লেখ্য, ১৭ নভেম্বর (সোমবার) জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা