খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবি গণিত ক্লাবের নেতৃত্বে মাহফুজ ও রায়হান

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
কুবি গণিত ক্লাবের নেতৃত্বে মাহফুজ ও রায়হান

মাহফুজ উদ্দিন মৃধা ও রায়হান চৌধুরী। ছবি-সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের সহযোগী সংগঠন ‘গণিত  ক্লাব’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজ উদ্দিন মৃধা এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান চৌধুরী।

সোমবার (১৪ সেপ্টেম্বর)  ক্লাবের আহ্বায়ক ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহাবুব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম বিজয় এবং দপ্তর সম্পাদক রাফিন বিন হাই।

একাডেমিক ও গবেষণা শাখার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিশির আহমেদ সৈকত এবং উপ-সমন্বয়ক সানজিদা হক। এ শাখার সদস্য হিসেবে রয়েছেন সামিরা নাসরিন জুহি, রাশেদুল ইসলাম ও রায়হান আহমেদ সিয়াম।

ক্রীড়া শাখায় দায়িত্ব পেয়েছেন আবু বকর সায়েম, আবু সায়েদ, রিফাত হাসান, নাতিক জোবায়ের ও মিনহাজুর তাসবি সোহান। সংস্কৃতি ও বিতর্ক শাখায় রয়েছেন নূপুর রাণী দাস, প্রিয়া রাণী দেব, উমর ফারুক ইমন, লিলয় কুমার দাস ও তাহমিদ শরিফ খান।

প্রচার ও প্রকাশনা শাখার দায়িত্বে আছেন শামসের তাবরিজ চৌধুরী, সোমিয়া মোস্তফা লিজা, নাদিম আহমেদ, আশরাফুল ইসলাম ও তামান্না আক্তার। এছাড়া আইসিটি শাখায় দায়িত্ব পেয়েছেন তাসনুভা তাসনিম, শ্রাবন্তি রাণী দাস, রফিকুল ইসলাম, আসমা আক্তার নিশি ও ওয়ালিদ মিয়া।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী বলেন, “আমাদের মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ ও ভালোবাসা সৃষ্টি করা। একাডেমিক শিক্ষার পাশাপাশি গণিতভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, সেমিনার, কর্মশালা ও গবেষণামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করা হবে। গণিত শুধু একটি বিষয় নয়, এটি যুক্তিবোধ ও সমস্যা সমাধানের একটি কার্যকর মাধ্যম।”

সহ-সভাপতি মাহফুজ উদ্দিন মৃধা বলেন, “ম্যাথমেটিক্স ক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। ক্লাবকে আরও সক্রিয়, সৃজনশীল ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই। নতুন উদ্যম ও পরিকল্পনা নিয়ে শুরু হওয়া এ যাত্রায় সবার সহযোগিতা কামনা করছি। গণিতচর্চার প্রসারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ম্যাথমেটিক্স ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত