খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

চাঁদপুরে দাঁড়িপাল্লার প্রার্থী বিল্লাল হোসাইন মিয়াজির সমর্থনে বিশাল শোডাউন

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮:০৪ অপরাহ্ণ
চাঁদপুরে দাঁড়িপাল্লার প্রার্থী বিল্লাল হোসাইন মিয়াজির সমর্থনে বিশাল শোডাউন

দেড় সহস্রাধিক বাইকে নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রা করেছেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী।

শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলা সদরস্থ বাসস্ট্যান্ড থেকে এই শোভাযাত্রা বের হয়।

হঠাৎ করে উপজেলাবাসীকে চমক দেখালো জামায়াত ইসলাম ফরিদগঞ্জ উপজেলা শাখা কমিটি। দীর্ঘ প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ মোটর সাইকেল শোভাযাত্রা করে উপজেলা রাজনীতিতে নতুন করে হিসাব কষতে হচ্ছে। মটর শোভা যাত্রাটি প্রায় ৭০ কিলোমিটার অতিক্রম করে।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী মোটর শোডাউন করেছেন। র‌্যালি চলাকালে তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান। একই সঙ্গে জামায়াতের সমর্থনে কালেমার পতাকা, জাতীয় পতাকা ও জামায়াতে ইসলামীর দলীয় প্রতীক উড়িয়ে বিভিন্ন স্লোগান দেন নেতা-কর্মীরা।

র‌্যালী পূর্বে বিল্লাল হোসেন মিয়াজী সাংবাদিকদের বলেন, “দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে আগামীর বাংলাদেশে কোন সন্ত্রাসীদের স্থান হবে না। শান্তিপূর্ণ সমাজ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের নেতাকর্মীরা ইতোমধ্যে গুরুত্বের সাথে ভূমিকা রেখেছে। রাজনীতির পরিচয়ে অনেক নেতাকর্মীরা যখন মানুষকে নানান ভাবে হয়রানি করেছে, ঠিক সে সময়ে আমাদের নেতাকর্মীরা পাহারাদারের ন্যায় মানুষের পাশে থাকার কারনে সন্ত্রাস, চাঁদাবাজী ও নৈরাজ্য কমে এসেছে।”

তিনি আরো বলেন, “ইতোমধ্যে আমরা লক্ষ করেছি যে, নারীদের নিয়ে কুচক্রি মহল বিভিন্ন গুজব ছড়াচ্ছে। জামায়াত ইসলামী নাকি নারীদের ঘর থেকে বের হতে দিবেনা, এ কথা সম্পন্ন রুপে গুজব ও কু-চক্রি মহলের উদ্দেশ্য প্রনোদিত প্রচার। প্রকৃত পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে বদ্ধ পরিকর। আমরা নারীদেরকে ঘরে বসিয়ে রাখবো না, নারীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের নিজ পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করবো। নৈতিকভাবে তারা যেন নিজের মান সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে, নারীদেরকে সেই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করবো। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। উন্নয়ন ও সব ভালো কাজের সঙ্গে থাকব।”

এই কর্মসূচিতে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সহকারী সেক্রেটারী ও আসন পরিচালক অধ্যক্ষ মো: হারুন আর-রশিদ, উপজেলা আমীর মাওলানা ইউনুছ হেলাল, পৌর আমীর মাও: মিজানুর রহমান, উপজেলা সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর সেক্রেটারী ফখরুল ইসলাম।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা