খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাপ্রাঙ্গনে চায়না ই-কমার্স বিজনেস সামিট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮:১৭ অপরাহ্ণ
সেনাপ্রাঙ্গনে চায়না ই-কমার্স বিজনেস সামিট অনুষ্ঠিত

রাজধানীর সেনাপ্রাঙ্গনে প্রায় ২ হাজার উদ্যোক্তা নিয়ে অনুষ্ঠিত হয়েছে চায়না ই-কমার্স বিজনেস সামিট ২০২৫।

শনিবার (২২নভেম্বর) সকাল সাড়ে ১১ থেকে বিকেল ৫টা পর্যন্ত মাটিকাটা রোডে চায়না ই-কমার্স বিজনেস সামিট অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন করে এআরসি ইন্টারন্যাশনাল। এতে ১০ জন চীনা সফল ব্যবসায়ী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেল্লাল হোসেন খান।

তিনি জানান, চীনের প্রযুক্তিগত সহায়তা নিয়ে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও কর্মপরিধি আরো সহজ করা সম্ভব।

সামিটে অন্যান্য বক্তারা জানান, চাইনিজ পন্যের আমদানি বাড়ানো সময়োপযোগী পদক্ষেপ, যা শক্তিশালী অর্থনৈতিক ও বিনিয়োগ অংশীদারিত্ব গঠনে সহায়ক হবে। সামিটের মূল লক্ষ্য হলো, নতুন উদ্যোক্তাদের মাঝে ব্যবসায়ীক প্রসার ও পণ্য বাজারজাত সহজলভ্য করা। আমদানি ও রপ্তানি খাতকে আরো সমৃদ্ধ করতে ব্যবসায়ীক সুযোগ আর জ্ঞানকে কাজে লাগানোর প্রতি জোর দেন বক্তারা।

সামিটের আয়োজক প্রতিষ্ঠান এআরসি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক, ইব্রাহীম হোসেন প্রিন্স জানান, দেশের বাজারে চায়না পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। কম মূল্যে মানসম্মত পন্য একদিকে যেমন বাজারকে সম্পৃদ্ধ করবে, তেমনি ভোক্তাদেরও সন্তুষ্টি বাড়াবে। তিনি আরো জানান, “উইনিং প্রোডাক্ট” নির্ধারণ ও সেটি সহজে আমদানি ও বিক্রিতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতই সামিটের লক্ষ্য। এমন উদ্যোগ বেকারত্ব দূর ও কর্মসংস্থান বাড়াবে বলেও জানান আয়োজকরা। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন প্রায় ২ হাজার উদ্যোক্তা।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’