খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে বিশেষ উদ্যোক্তা মেলা

কুবি প্রতিনিধি :
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ২:৩২ অপরাহ্ণ
কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে বিশেষ উদ্যোক্তা মেলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘উদ্যোক্তা উন্নয়ন কোর্সের’ অংশ হিসেবে একটি উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে উক্ত শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ মেলার আয়োজন করা হয়।

মেলা পরিদর্শন করে জানা যায়, এ মেলার মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে এসে বাস্তব ব্যবসায়িক ধারণা তৈরি, পরিকল্পনা ও উপস্থাপনের অভিজ্ঞতা অর্জন করতে পারছে। সাতটি দলীয় স্টলে প্রায় ৫৩ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন এবং তাদের নিজ নিজ ব্যবসায়িক ধারণা উপস্থাপন ও নিজেদের পণ্য বিক্রি করেন।

পণ্যের মধ্যে ছিলো- বিভিন্ন ধরনের খাবার, জুয়েলারি, রূপচর্চার পণ্যসহ আরো অনেক কিছু। মেলায় ক্রেতা হিসেবে এসেছেন বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরাও এসে পণ্য ক্রয় করেছেন বলে দেখা যায়।

দলীয় স্টলে অংশ নেওয়া ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মংক্যএ মারমা বলেন, “আমরা প্রথমবারের মতো কুবিতে পাহাড়ি খাবার আনার চেষ্টা করেছি খুব মানসম্মত এবং সুলভ মূল্যে। আমাদের এই সেমিস্টারে উদ্যোক্তা উন্নয়ন কোর্সের অংশ হিসেবে একটি ছোট ব্যবসা চালু করতে হচ্ছে, তার পরিপেক্ষিতে আমাদের যে ঐতিহ্য, আমাদের আদিবাসীদের যে খাবার সেগুলো আনার চেষ্টা করেছি। চিকেন স্টিক, ব্যাম্বু চিকেন, চিকেন লাকসু ইত্যাদি মেনুতে রাখার চেষ্টা করেছি। এ ধরনের খাবারের চাহিদা থাকার কারণে আমরা ক্রেতাদের থেকে ভালোই সাড়া পাচ্ছি।”

আরেক শিক্ষার্থী সাদিয়া আক্তার বলেন, “এটা আমাদের কোর্সের অংশ হলেও আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের পুথিগত যে বিদ্যা, সেটাকে আমরা বাস্তবে প্রয়োগ করতে পেরেছি এই প্রোগ্রামটার মাধ্যমে। কীভাবে একটি ছোট বিজনেস দাঁড় করানো যায়, ভবিষ্যতে এটা আমাদের অনেক কিছু শেখাবে। বর্তমানে চাকরির বাজার খুবই কঠিন। সেক্ষেত্রে কীভাবে ছোট একটা বিজনেস দিয়ে টিকে থাকতে পারব, সেটাও আমরা শিখছি এখান থেকে।”

উদ্যোক্তা উন্নয়ন কোর্সের শিক্ষক সহকারী অধ্যাপক তমা সাহা বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদেরকে বাস্তব জীবনের সাথে পরিচিত করানো। সেই ধারণাকে বাস্তবে রূপদান করার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকি। আমি চিন্তা করেছিলাম কিভাবে কোর্সটাকে শিক্ষার্থীদের সামনে আরো প্রাণবন্তভাবে উপস্থাপন করা যায়। সেই ধারণা থেকেই  আমরা এই মেলার আয়োজন করেছি। উদ্যোক্তা উন্নয়ন কোর্সের প্রধান লক্ষ্য হলো উদ্যোক্তা তৈরি করা। আর উদ্যোক্তা তৈরি করতে হলে অবশ্যই আমাদের পাবলিক প্লাটফর্মে কাজ করতে হবে। এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি, কিভাবে বা কতটুকু পরিমাণে মুনাফা করলে আমরা ব্যবসায় ক্ষতির সম্মুখীন হব না।’

মেলায় পরিদর্শনে এসে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ এমদাদুল হক বলেন, “ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা উদ্যোক্তা উন্নয়ন কোর্সের অংশ হিসেবে যে মেলার আয়োজন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমি মনে করি, এ ধরনের আয়োজন ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে।”

‎তিনি আরও বলেন, “এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন পণ্য উদ্ভাবন বা ক্ষুদ্র ব্যবসা পরিচালনার বিভিন্ন ধাপ যেমন: আইডিয়া জেনারেশন, কনসেপ্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, বিজনেস অ্যানালাইসিস ইত্যাদি প্রয়োগিকভাবে শেখার সুযোগ পাবে। আমি বিশ্বাস করি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করা হলে তরুণদের আংশিক বেকারত্ব কমবে।”

উল্লেখ্য, প্রতিবছর ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা তাদের উদ্যোক্তা উন্নয়ন কোর্সের অংশ হিসেবে এ মেলা আয়োজন করে থাকে।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’