অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আরো ৩টি ইউনিট যাচ্ছে কড়াইল বস্তিতে
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে যুক্ত হচ্ছে ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট। এর আগে ১৬ টি ইউনিট এক যোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলো। পরিস্থিতি বেগতিক দেখে এই তিনটি ইউনিট যোগ করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কতৃপক্ষ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ১১টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় আগুন নেভাতে। আগুন ভয়াবহ রূপ নিলে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে যানজটের কারণে ইউনিটগুলো পৌঁছাতে দেরি হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার তালহা বিন জসিম এসব তথ্য নিশ্চিত করেছেন। সন্ধ্যা সাতটার পর তিনি জানান, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।








আপনার মতামত লিখুন