খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে প্রতিবর্তনের আয়োজনে নবান্ন উৎসব 

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ
কুবিতে প্রতিবর্তনের আয়োজনে নবান্ন উৎসব 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব -১৪৩২। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মুক্তমঞ্চে উৎসবটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাসির হোসাইন এবং প্রতিবর্তনের উপদেষ্টা  সহকারী প্রক্টর মাহমুদুল হাসান। উৎসবে প্রতিবর্তনের শিল্পীরা নাচ, গান, কবিতা পরিবেশন করেন।

উক্ত উৎসব নিয়ে প্রতিবর্তনের সাধারণ সম্পাদক তারিন সুমাইয়া বলেন,’ নবান্ন উদযাপন আসলে প্রতিবর্তনের ঐতিহ্যবাহী একটি ধারা। ২০১৭ সাল থেকে প্রতি বছর অগ্রহায়ণ-কার্তিক মাসে আমরা নতুন ধান তোলার এই সময়টাকে উদযাপন করি। বিশ্ববিদ্যালয়ের গন্ডির মধ্যেও বাংলার গ্রামীণ এই দারুণ সংস্কৃতির সাথে একীভূত থাকতে পারি, এটাই আসলে আমাদের সাংস্কৃতিক আয়োজনের লক্ষ্য থাকে। ধান, কুলা- লোকসংস্কৃতিকে ধারণ করে এমন সবকিছুই আমরা নিজেরা এই সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। ‘

উক্ত উৎসব নিয়ে প্রতিবর্তনের সভাপতি মাহমুদুল হাসান হৃদয় বলেন, ‘আজ প্রতিবর্তন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নবান্ন উৎসব আয়োজন করতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান ও গর্বিত মনে করছি। নবান্ন আমাদের বাংলার প্রাণের উৎসব। ফসলের ঘ্রাণ, মাটির টান, সোনালি শস্যের হাসি এই সবকিছু মিলেই নবান্ন শুধু একটি উৎসব নয় বরং বাংলার গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনবোধের প্রতিচ্ছবি। নবান্ন আমাদের শেখায় পরিশ্রমের মূল্য, প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও সমবন্টনের অনুভূতি। মাটির মানুষ পরিশ্রম করে যখন প্রথম ফসল ঘরে তোলে সেই আনন্দের অর্ঘ্যই হলো নবান্ন।’

তিনি আরও বলেন, ‘প্রতিবর্তন সবসময় কাজ করে এসেছে বাংলা সংস্কৃতিকে লালন ও প্রচারের জন্য। আমাদের লক্ষ্য শুধু অনুষ্ঠান নয় আমরা চাই তরুণ প্রজন্ম বাংলার চিরায়ত ঐতিহ্যকে জানুক, উপলব্ধি করুক, এবং লালন করে ভবিষ্যতের হাতে তুলে দিক। কারণ যে জাতি তার সংস্কৃতিকে ধরে রাখতে পারে, সেই জাতিই ভবিষ্যতে শক্ত ভিত্তিতে দাঁড়াতে পারে। সুতরাং আজকের এই নবান্ন উৎসব শুধু বিনোদনের জায়গা নয়, সংস্কৃতিচর্চা, ঐতিহ্য সংরক্ষণ এবং মানুষে মানুষে একতার উৎসব।’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা