খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইনোভেশন ওয়ার্ল্ড কাপের আন্তর্জাতিক পর্বে মেরিটাইম ইউনিভার্সিটির ওয়াশিক

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি :
প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ণ
ইনোভেশন ওয়ার্ল্ড কাপের আন্তর্জাতিক পর্বে মেরিটাইম ইউনিভার্সিটির ওয়াশিক

সিসিডিবি স্কলারশিপসহ ইনোভেশন ওয়ার্ল্ড কাপের আন্তর্জাতিক পর্বে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেরিন বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী মোঃ ওয়াশিকুর রহমান।

বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (বিআইএম)–এ আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা প্রস্তাবনা হিসেবে ওয়াশিকের হাতে সিসিডিবি স্কলারশিপ তুলে দেওয়া হয়। তাঁর গবেষণার বিষয়বস্তু ছিল ‘সামুদ্রিক শেওলার (Seaweed) মাধ্যমে ব্লু কার্বন ধারণক্ষমতার সক্ষমতা নিরূপণ করা’।

জলবায়ু পরিবর্তন ও পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন পরিকল্পনা প্রণয়নের স্বীকৃতিস্বরূপ তিনি মর্যাদাপূর্ণ সিসিডিবি (CCDB) ক্লাইমেট চেঞ্জ রিসার্চ স্কলারশিপ অর্জন করেছেন এবং একইসাথে ‘ইনোভেশন ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর আন্তর্জাতিক পর্বের জন্য নির্বাচিত হয়েছেন।

এ প্রসঙ্গে ওয়াশিকুর রহমান জানান, সমুদ্র বায়ুমণ্ডলের প্রচুর কার্বন ডাইঅক্সাইড শোষণ করলেও ক্রমবর্ধমান নিঃসরণে সমুদ্রের অম্লায়ন বাড়ছে। তাঁর গবেষণাটি মূলত সামুদ্রিক শেওলার কার্বন ধারণ ক্ষমতা নিরূপণ এবং ভবিষ্যতে জেনেটিক উন্নয়নের মাধ্যমে এই ক্ষমতা বৃদ্ধি করা নিয়ে কাজ করবে। তিনি আরও বলেন, সিউইড অ্যাকুয়াকালচার দেশের সুনীল অর্থনীতি (Blue Economy) শক্তিশালী করার পাশাপাশি ফার্মাসিউটিক্যাল, কসমেটিক ও ফুড প্রোডাক্ট শিল্পেও নতুন দিগন্ত উন্মোচন করবে।

অন্যদিকে, বৈশ্বিক উদ্ভাবনী প্রতিযোগিতার মঞ্চেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন এই তরুণ গবেষক। তাঁর ‘শেলফিশের খোলস থেকে বায়োপ্লাস্টিক তৈরি’ প্রকল্পটি ইনোভেশন ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর আন্তর্জাতিক রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে, যা মালয়েশিয়ার MIICA এবং ইন্দোনেশিয়ার UNIKOM-এর আয়োজনে ইন্দোনেশিয়ার বান্দুং-এ অনুষ্ঠিত হবে।

ওয়াশিকের এই প্রকল্পে দেখানো হয়েছে কীভাবে চিংড়ি ও কাঁকড়ার মতো জলজ জীবের খোলস বর্জ্যকে পরিবেশবান্ধব ও শূন্য-বর্জ্য (Zero-waste) বায়োপ্লাস্টিকে রূপান্তর করা সম্ভব। বাংলাদেশে বছরে উৎপাদিত প্রায় ২ লাখ টনের বেশি এমন বর্জ্য ব্যবহার করে তিনি এমন একটি বায়োপ্লাস্টিক তৈরির প্রস্তাব দিয়েছেন, যা সাধারণ প্লাস্টিকের চেয়ে ৬ গুণ বেশি শক্তিশালী এবং মাত্র ৬০-৯০ দিনের মধ্যে প্রকৃতিতে মিশে যেতে পারে।

বিচারকমণ্ডলীর মতে, ওয়াশিকের এই উদ্ভাবনটি দেশের প্রায় ১.৭৪ থেকে ২.১৭ বিলিয়ন ডলারের বাজার তৈরি করতে সক্ষম, যা চিটিন-চিটোসান আমদানি হ্রাসের পাশাপাশি নতুন গ্রিন জব ও সার্কুলার ইকোনমি গড়ে তুলতে পারে। বিশেষ করে কক্সবাজার ও সেন্টমার্টিন কেন্দ্রিক পাইলট পরিকল্পনার মাধ্যমে এটি সামুদ্রিক মাইক্রোপ্লাস্টিক দূষণ কমাতে এবং এসডিজির (SDG) ৮, ১২, ১৩ ও ১৪ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তরুণ গবেষকদের এমন বিজ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী সাফল্য ভবিষ্যতে বাংলাদেশের সামুদ্রিক বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই প্রযুক্তির নতুন দ্বার উন্মোচন করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা