খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১:৪৫ অপরাহ্ণ
কুবিতে শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি

‎’ইন্সপায়ারিং ইউনিটি, রান ফর ভিক্টোরি’ স্লোগানকে ধারণ করে ‘রান উইথ শিবির’ কর্মসূচির আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটক থেকে এ কর্মসূচিটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে দক্ষিণ মোড় দিয়ে ম্যাজিক প্যারাডাইস ও সিসিএন রোড অতিক্রম করে ক্যাম্পাসের মূল ফটকে এসে শেষ হয়।

‎জানা যায়, এ কর্মসূচিতে দেড় হাজারের অধিক শিক্ষার্থী অংশ নিতে অনলাইনে রেজিস্ট্রেশন করে। এর মধ্যে ৭০০ এর অধিক শিক্ষার্থী তাদের উপহার গ্রহন করে এবং কর্মসূচিতে অংশ নেয়। যারা রেজিস্ট্রেশন করেছে কিন্তু অংশ নিতে পারে নাই তাদের কাছে উপহার পৌঁছে দেওয়া হবে।

‎ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাকসুদ নুর বলেন, ‘আজকের শিবিরের এই উদ্যোগকে আমি সমর্থন করি। আজকের ‘রান উইথ শিবির’ এই প্রোগ্রাম আমাদের মননশীলতা ও মেধার বিকাশে সহায়তা করবে। এটিকে ধারণ ও সমর্থন করার জন্য আমরা ভোরে উঠে গেছি। আমরা আশাকরি সব রাজনৈতিক সংগঠনগুলো আমাদের সৃজনশীল কাজে সহযোগিতা ও অনুপ্রাণিত করবে।’

‎কুবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহাদাত হোসাইন বলেন, ‘আমাদের মন আজ খুব বেশি খারাপ, কারণ আমরা গতকাল দেখেছি জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী, ফ্যাসিবাদের ভীত যারা কাপিয়ে তুলেছিলো এবং জুলাই আন্দোলনের পরেও যারা থেমে নেই তাদের মধ্যে অন্যতম শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে। হাদি গুলিবিদ্ধ হয় নাই, গুলিবিদ্ধ হয়েছি আমরা তার হাজারো, লাখো সাথী, গুলিবিদ্ধ হয়েছে জুলাই আন্দোলন, গুলিবিদ্ধ হয়েছে সারা বাংলাদেশ।’

‎তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি, স্বৈরাচারী শক্তি ইন্ডিয়া পালিয়ে গিয়েও তাদের কার্যক্রম থামায় নাই। এই শক্তিকে চিরতরে নির্মূল করার জন্য সকল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। তারা খুন করেছিলো বিশ্ববিদ্যালয়ের খালেদ সাইফুল্লাকে, তারা পাহাড় থেকে ফেলে দিয়েছিলো সাইফুল ইসলাম ভুট্টোকে।’

‎ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক ও কুবি শাখার সাবেক সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহি বলেন, ‘আজকের এই সমাবেশের মূল উদ্দেশ্য হলো গতকাল নির্মমভাবে গুলিবিদ্ধ হওয়া শরীফ ওসমান হাদীর জন্য দোয়া করা। শরীফ ওসমান হাদী জুলাই বিপ্লবের অন্যতম নায়ক এবং রাজপথের একজন লড়াকু সৈনিক। আমাদের দেশে বারবার দেশপ্রেমিক ও সচেতন ভাইয়েরা হামলার শিকার হচ্ছেন। এর ফলে দেশ বারবার মূল পথ থেকে বিচ্যুত হচ্ছে। যাঁরা দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, তাদের বিভিন্নভাবে দমন করা হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রের প্রভাব ও হস্তক্ষেপের কারণে অনেক সময় দেশপ্রেমিক শক্তিকে সামনে এগোতে দেওয়া হয়নি।’

‎তিনি আরও বলেন, ‘ইসলামী ছাত্রশিবির কোনো প্রচলিত রাজনৈতিক সংগঠনের মতো নয়; বরং এটি একটি স্বতন্ত্র আদর্শভিত্তিক ইসলামী শিক্ষা আন্দোলন। এই সংগঠন বিশ্বাস করে, মেধা, দক্ষতা ও যোগ্যতার সমন্বয়ের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শিক্ষাপ্রতিষ্ঠানে টেন্ডারবাজি, চাঁদাবাজি, বড় ভাইয়ের আধিপত্য, হল দখল ও সকল ধরনের র‌্যাগিংয়ের বিরুদ্ধে ইসলামী ছাত্রশিবির দৃঢ় অবস্থানে রয়েছে। শিক্ষাঙ্গনকে সন্ত্রাস ও অনৈতিক রাজনীতিমুক্ত করাই তাদের লক্ষ্য।’

‎কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাজহারুল ইসলাম বলেন, ‘ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা কতৃক আয়োজিত আজকের রান উইথ শিবির কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আরও অনেক ভাই রেজিষ্ট্রেশন করেছেন কিন্তু এত সকালে গাড়ি না পাওয়ার কারণে শহর থেকে আসতে পারছে না। আমরা তাদের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকের আমাদের কর্মসূচিতে কেন্দ্রীয় কলেজ সম্পাদক-সহ যেসকল মেহমানবৃন্দ উপস্থিত আছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং আজকের কর্মসূচির সফলতা কামনা করছি।’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা