মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ

দেশের একমাত্র মেরিটাইম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (অনার্স) ভর্তি আবেদন কার্যক্রম শেষ হচ্ছে আজ।
প্রথমে ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হলেও পরে তা বাড়িয়ে ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত করা হয়। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এ বছর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে স্নাতক পর্যায়ে যেসব প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে সেগুলো হলো— এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল, বিবিএ (অনার্স) ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস, বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি, বিএসসি (অনার্স) ইন ফিশারিজ, বিএসসি (অনার্স) ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম জিপিএ পূরণকারী সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
আগামী ৩০ ও ৩১ জানুয়ারি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.bmu.edu.bd-এ পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে ভিজিট করতে হবে applyonline.bmu.edu.bd পোর্টালে।







আপনার মতামত লিখুন