খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৪:০০ অপরাহ্ণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আজ (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। ভোর ৬.৩৩ মিনিটে সূর্যোদয়ের সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান নতুন প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান, শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকাল আটটায় জাতীয় স্মৃতিসৌধে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, আবাসিক হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপাচার্যের সঙ্গে ছিলেন।

উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শিক্ষক সমিতি, মহিলা ক্লাব, জাকসু’র ভিপি আব্দুর রশিদ জিতুু ও জিএস মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে জাকসু’র নেতৃবৃন্দ, বিভিন্ন হল প্রাধ্যক্ষ, বিভিন্ন ছাত্র এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর উপাচার্য সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

বিজয় দিবস উপলক্ষে উপাচার্য তাঁর এক বাণীতে বলেন, বিজয় দিবস আমাদের মুক্তি, স্বাধীনতা ও জাতি হিসেবে আত্মপরিচয় দেওয়ার এক গর্বের দিন। এই দিবসে আমাদের শপথ করতে হবে দেশের সার্বভৌমত্ব রক্ষার, একতাবদ্ধ থাকার এবং বৈষম্যমুক্ত ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার। তিনি আরও বলেন, আমাদের আরও শপথ করতে হবে বিভাজনের রাজনীতি থেকে মুক্ত থাকার। সবার আগে দেশ এবং আপামর জনসাধারণের কল্যাণ ব্রতই হোক মহান বিজয় দিবসে আমাদের অঙ্গীকার।

বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) কর্তৃক সকাল দশটায় বিজয় র‌্যালি ও  মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন ও চিত্র প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাতটায় জাকসুু’র ক্রীড়া সম্পাদক মাহামুদুল হাসান কিরণের উদ্যোগে সাড়ে সাত কিলোমিটার ‘বিজয় দিবস দৌড়’ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য কাপ হ্যান্ডবল (ছাত্রী) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপাচার্য কাপ হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় বেগম সুফিয়া কামাল হল ৫-৩ গোলে নওয়াব ফয়জুন্নেসা হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপাচার্য বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, শিক্ষক সমিতির সভাপতি, বিভিন্ন অনুষদের ডিন, প্রাধ্যক্ষ কমিটির সভাপতি, প্রক্টর, হল প্রভোস্ট, জাকসু’র ভিপি ও জিএস, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক এবং অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজয় দিবস উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে বিকাল সাড়ে পাঁচটায় এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক আয়োজন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন ছাত্র সংগঠন নানাধরণের অনুষ্ঠান আয়োজন করে। বিজয় দিবস উপলক্ষে আবাসিক হলগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন আয়োজন করা হয়েছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা